পঞ্চায়েত ভোটের আগে ফের হিংসা, ময়নায় বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুন

ময়নায় বিজেপি নেতাকে অপহরণ করে খুনের অভিযোগ। মৃত বিজেপি নেতার নাম বিজয়কৃষ্ণ ভুঁইঞা। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ময়নার বাগচা। আরও এক বিজেপি কর্মী নিখোঁজ বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসই অপহরণ করে খুন করেছে বলে অভিযোগ।

গতকাল বিকেল থেকেই উত্তেজনা ছড়িয়েছিল ময়নার বাগচা এলাকায়। স্থানীয় বিজেপি বিধায়ক অশোক দিন্দা দাবি করেছেন, সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞা। বিকেলেইউ তাঁকে অপহরণ করা হয়। তার পরেই তাঁকে খুন করা হয়।

বিজেপি নেতা খুন

অভিযোগ স্ত্রী এবং ছেলের সামনেই তাঁকে মারধর করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। পরে নদীর ধারে উদ্ধার হয় তাঁর দেহ। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ময়নার ২৩৪ নম্বর বুথের বিজেপি সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞা। আরও এক বিজেপি কর্মী সঞ্জয় তাঁতিকে অপহরণ করা হয়। তাঁকে রাতেই উদ্ধার করেছে পুলিশ।

অশোক দিন্দা

ঘটনার প্রতিবাদে ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রাতেই ময়না থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকদের।

থানার সামনে জড়ো হয়ে দলীয় বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে ক্ষোভ বিক্ষোভ অবস্থান আন্দোলনে বসেছে বিজেপির কর্মী সমর্থকরা। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে থানা বিক্ষোভে যোগ দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা।

অশোক দিন্দার আরও অভিযোগ, রাতভরই চলছে বোমাবাজি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও এবং হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। গোটা ঘটনা নিয়ে তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে দাবি করা হয়েছে।

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন ময়নায় অনেক দিন ধরেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে। গত পঞ্চায়েত ভোটের পর থেকেই ময়নায় অশান্তি চলছে। গত পঞ্চায়েত ভোটের আগে অনেক সিপিএম কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই তাদের উপর অত্যাচার চলছে।

এখনও অবরোধ জারি রেখেছেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ তাঁদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু কিছুতেই অবরোধ তুলতে চাইছেন না বিজেপি কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। দোষীদের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ তাঁরা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। পুলিশ বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে। এদিকে বিজেপি বিধায়ক অশোক দিন্দা অভিযোগ করেছেন এই খুনের নেপথ্যে রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক। দীর্ঘক্ষণ অবরোধের জেরে থমকে রয়েছে যানবাহন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+