Loksabha Vote 2024:ঘাটালে দেবকে কাবু করতে কাকে চাইছে বিজেপি, প্রার্থী বাছাইয়ে এগিয়ে কে ?
লোকসভা ভোটে হাইফোল্টেজ কেন্দ্র হয়ে উঠতে চলেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এই কেন্দ্রে তৃণমূল তারকা প্রার্থী করেছিল দেবকে। ঘাটালেরই ছেলে দেব। প্রবাসে বড় হলেও দেবের পরিবারের অনেকেই এখনও ঘাটালেই বাস করেন। সেকারণে দেবকে ঘাটালে প্রার্থী করে এক কথায় আবেগের ভোট জিতেছিল তৃণমূল কংগ্রেস।
২০২৪ সালে ফের দেবকেই প্রার্থী করা হবে সেখানে প্রাথমিক ভাবে সেই ভাবনাতেই রয়েছে শাসক দল। কিন্তু বিজেপি? গেরুয়া শিবির কী করবে এবার ঘাটালে। কারণ দেবেরে আবেগের কাছে ঘাটালে বিজেপির কোনও মুখ তেমন ভাবে দাঁড়াতে পারেনি। তাহলে কাকে প্রার্থী করতে পারে বিজেপি। এই নিয়ে তোরজোর চলছে দলের অন্দরে।

হঠাৎ করে রাজনৈতিক মহলে দেব বিতর্ক বেশ জমে উঠেছে। তাও আবার লোকসভা ভোটের ঠিক আগে আগেই দেবকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের ঘনিষ্ঠতা, ছবিতে কাজ করা, নন্দনে তাঁদের ছবির মুক্তি হতে না দেওয়া এই রকমের বিভিন্ন ইস্যুতে দেব একাদিকবার প্রকাশ্যে মুখ খুলেছিলেন। তারপরেই জল্পনা শুরু হয়েছিল এবার হয়তো দেব আর থাকছেন না লোকসভা ভোটে।
লোকসভা অধিবেশন শেষ হওয়ার আগে দেবের বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক ভাইরাল হয়েছিল। তাতে এক প্রকার অনেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু করেছিলেন বিজেপিতে যোগ দিতে চলেছে অভিনেতা দেব। এবং তাতে নাকি অনুঘটকের কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। যদিও দেব বা মিঠুন এই নিয়ে একেবারেই কোনও মন্তব্য করেননি প্রকাশ্যে।
শাসক দল তড়িঘড়ি দেবকে নিয়ে তৎপর হয়। কারণ দেব হাত থেকে বেরিয়ে গেলে টালিগঞ্জে একটা বড় ধাক্কা খাবে তারা। দেবের সঙ্গে আর্টিস্ট ফোরামের একটা বড় অংশ বেরিয়ে চলে যাবে। সেকারণে দেবকে নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাকস্ট্রিটের অফিসে বৈঠকের পর দেবকে নিয়ে কালীঘাটে মমতার কাছে ছুটে গিয়েছিলেন তিনি। তারপরেই দেব মন্তব্য করেন আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না।
এবারেও হয়তো ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই দেবকে প্রার্থী করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত সেই পরিকল্পনাই রয়েছে। যদিও তাতে এখনও কোনও সিলমোহর পড়েনি। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি কী করবে। ঘাটালে দেবের মোকাবিলায় কাকে প্রার্থী করবে বিজেপি। আর এই নিয়ে আলোচনা শুরু হতেই একটি নাম উঠে এসেছে। তিনি অভিনেতা হিরণ। হিরন টলিউডে বেশ কিছু অভিনয় করলেও তেমনভাবে নাম করতে পারেননি। দেবের বিরুদ্ধে একাধিক বার প্রকাশ্যে ফুঁসেও উঠেছিলেন তিনি।
হিরণ একটা সময়ে অভিযোগ করেছিলেন গরু পাচারের কালো টাকা দিয়ে দেব নাকি একাধিক সিেনমা করেছিলেন। যদিও সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা দেব। সূ্ত্রের খবর ঘাটালে নাকি দেবের প্রতিপক্ষ হিসেবে হিরণকে ভাবতে শুরু করেছে বিজেপি। যদিও সেটা জল্পনার স্তরেই রয়েছে। এখনও দলের তরফে তাতে সিলমোহর পড়েনি। তবে লোকসভা ভোটে যে ঘাটাল হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications