Loksabha Vote 2024: ভোটের মুখে ফের ফের টাকা উদ্ধার রাজ্যে, এবার ঘটনাস্থল কোলাঘাট

ভোেটর আগে ফের টাকা উদ্ধার হল রাজ্যে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ১৬ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চলার সময় ব্যাপক পরিমাণ টাকা উদ্ধার করল কোলাঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন কোলাঘাট থানার পুলিশ ও কোলাঘাটের বিডিও অর্ঘ্য ঘোষ।

এই মুহূর্তে চলছে টাকা গোনার কাজ। রয়েছে বেশ কয়েক লক্ষ টাকা।জানাগেছে একটি লাল রঙের প্রাইভেট কারে কলকাতার দিক থেকে গাড়িটি যাচ্ছিল ঝাড়খন্ডের উদ্দেশ্যে । যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কে কোলাঘাটে গাড়িটিকে আটক করে পুলিশ।গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় প্রায় ৭ লক্ষ টাকা।জানা গেছে টাকাগুলি বাজেয়াপ্ত করেছে কোলাঘাট থানার পুলিশ ও কোলাঘাটের বিডিও । টাকার সোর্স খুজতে চলচে টানা জিজ্ঞাসাবাদ।

Loksabha Vote 2024

কয়েকদিন আগে হাওড়া থেকে বিপুল টাকা উদ্ধার করেছিল পুলিশ। সেই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তার পরে আবার কোলাঘাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান টাকা। ভোটের আগে রাজ্যের সীমানা লাগোয়া একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। লোকসভা ভোটে টাকা ব্যবহার নিয়ে কড়া িনর্বাচন কমিশন। কোনও ভাবেই যাতে কালো টাকার ব্যবহার নির্বাচনে না হয় তার জন্য কড়া নজর থাকবে বলে জানিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের ৬ লোকসভা কেন্দ্রকে ফিনান্সিয়াল সেন্টিটিভ জোন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছে উত্তর কলকাতা, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ, দার্জিলিং, কোচবিহার এবং বনগাঁ। এই জায়গাগুলি সিমান্তবর্তী জেলা অথবা দুই রাজ্যের সীমানা সেকারণেই এই লোকসভা কেন্দ্রগুলিকে সেন্সিটিভ ফিনান্সিয়াল জোন হিসেবে চিহ্নিত

এদিকে রাজ্যে ফের তৎপর কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। সেখান থেকে ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা সেই টাকা কোথা থেকে এলো তার কোনও সদুত্তর নাকি মন্ত্রী এখনও দিতে পারেননি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। ভোটের আগে মন্ত্রীর বাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এই নিয়ে আক্রমণ শুরু করেছেন। করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+