Lok Sabha Vote 2024: ৪২-এ ৪২ পাবে বিজেপি, ভোট দিয়ে বার্তা কাঁথির বিদায়ী তৃণমূল সাংসদ শিশির অধিকারীর
শেষ বেলায় ভোট দিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ শিশির অধিকারী। ভোট দিয়েই তিনি জানিয়েছেন বিজেপি এবার ৪২টি আসনই পাবে। তৃণমূল কংগ্রেস একটি আসনও পাবে না। প্রসঙ্গত উল্লেখ্য শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসে পুরনো নেতাদের মধ্যে একজন।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই শাসক দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন তিনি। দলের কোনও কাজেই তাঁকে দেখা যেত না। এতোদিনের পুরনো নেতা হয়েও এক প্রকার দলের থেকে মুখ ঘুরিয়ে ছিলেন শিশিরপ অধিকারী। একুশের বিধানসভা ভোটে অমিত শাহের প্রচার মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। যদিও তিনি বিজেপিতে যোগ দেননি বা তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছাড়েন নি।

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁর ছেলে শুভেন্দু অধিকারী। অমিত শাহের সভায় তিনি বিজেপিতে যোগ দেন। সেই নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তিনি। তাঁর প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি।
একুশের ভোটের পর রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। তারপর থেকে অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূল কংগ্রেসের। অধিকারী পরিবারের আরেক সাংসদ সৌমেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবং তিনি কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন। সকাল থেকেই বুথে বুথে ঘুরেছেন সৌমেন্দু। একাধিক জায়গা বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে।
তৃণমূল কংগ্রেসে শীর্ষ নেতাদের মধ্যে একজন ছিলেন শিশির অধিকারী। গত লোকসভা নির্বাচনেও তাঁকে প্রার্থী করা হয়েছিল। তিনি জয়ীও হয়েছিলেন। মেদিনীপুরকে অধিকারীদের গড় বলা হয় রাজনৈতিক মহলে। তাঁরা নিজেরাও সেটা মেনে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে গত বিধানসভা নির্বাচন থেকে লাগাতার আক্রমণ শানিয়ে গিয়েছেন শিশির অধিকারী। তিনি দুর্নীতি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন।












Click it and Unblock the Notifications