মোদীকে কাঁথি ও তমলুক উপহার দেওয়ার প্রত্যয় শুভেন্দুর, বন্দে ভারত থেকে জোড়া ব্রিজ-সহ ৫ প্রকল্পের আর্জি

Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার আজ খারাপ আবহাওয়ার জন্য নামতে পারেনি হলদিয়ায়। এরপর ঝাড়গ্রাম থেকেই তিনি তমলুকের জনসভায় উপস্থিত সকলের জন্য ভার্চুয়ালি ভাষণ দেন।

হলদিয়ার সভামঞ্চ থেকেই কাঁথি ও তমলুক কেন্দ্র থেকে বিজেপিকে জেতানোর ডাক দেন শুভেন্দু অধিকারী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীকে পাঁচটি প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার অনুরোধও রাখেন শুভেন্দু।

Lok Sabha Election 2024

কাঁথি ও তমলুক কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায়, অর্থাৎ ২৫ মে। তার আগে শুভেন্দু যে প্রকল্পগুলির কথা তুলে ধরলেন তা মাস্টারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী আরও বলেন, প্রধানমন্ত্রী অনুমোদন করলে প্রকল্পগুলি রূপায়ণের দায়িত্ব তিনি এবং কাঁথি ও তমলুক থেকে জিতে যাঁরা সাংসদ হবেন সেই সৌমেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায় পালন করবেন।

শুভেন্দু বলেন, নরেন্দ্র মোদীকে অনুরোধ করব তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে হলদিয়া ফার্টিলাইজার কর্পোরেশনের বন্ধ হওয়া কারখানার পুনরুজ্জীবনের বন্দোবস্ত করুন। আইওসির পেট্রোকেমিক্যাল করুন, জায়গা ও প্রপোজাল রেডি রয়েছে।

শুভেন্দু বলেন, হলদিয়া, দিঘা, কাঁথি, তমলুক, মেছেদার মানুষ বন্দে ভারত ট্রেনে চড়তে চান। ফলে এই রুটে একটি বন্দে ভারত ট্রেন চালুরও আবেদন জানান শুভেন্দু। তিনি আরও বলেন, যেভাবে রামেশ্বরমে ফোল্ডিং ব্রিজ তৈরি করেছেন প্রধানমন্ত্রী, তেমনই কুঁকড়াহাটির সঙ্গে ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামের সঙ্গে হলদিয়াকে জোড়ার বন্দোবস্ত করা হোক। এখানে রাজ্যের ভূমিকা নেই। জলপথ জাতীয় বিষয়।

শুভেন্দু ভোটারদের উদ্দেশে বলেন, কথা দিচ্ছি কাঁথি আর তমলুক প্রধানমন্ত্রীকে দেব, দেব, দেব। বুথকে আগলে ধরে রাখবেন। আজও চোরেরা ভোটে কিছু করতে পারেনি। কেন্দ্রীয় বাহিনীর সজাগ উপস্থিতিতে চুরি করতে পারেনি। অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, রথীন চক্রবর্তী, শান্তনু ঠাকুররা মাঠে ছিলেন, এক ইঞ্চি জমি ছাড়েননি। অমিত শাহ বলে গিয়েছেন, ৩০টা পদ্ম দিল্লিতে পাঠালেই ছাব্বিশে নয়, চব্বিশেই ভোট হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+