অগ্নিমিত্রার বিরুদ্ধে জনরোষ তৈরির হুঁশিয়ারি দেবাংশুর! ইটের পাল্টা রসগোল্লা ছোড়া হবে না, বললেন শুভেন্দু

Lok Sabha Vote 2024: লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে "চোর, চোর" স্লোগান শুনতে হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। গতকাল নন্দীগ্রামে।

তারপরই অগ্নিমিত্রা অগ্নিমিত্রার বিরুদ্ধে মেদিনীপুরে জনরোষের ব্যবস্থা করার হুঁশিয়ারি দিলেন দেবাংশু।

Lok Sabha Vote 2024

তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে নন্দীগ্রাম। সেখানে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন দেবাংশু। তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগও করেন দেবাংশু। এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল।

অগ্নিমিত্রা লেখেন, যখনই দেবাংশু প্রচার করতে গিয়েছিলেন তখনই গ্রামবাসীরা তাঁকে "চোর, চোর" স্লোগান তুলে স্বাগত জানান। তাঁদের ক্ষোভ প্রশমনের চেষ্টা না করে সেখান থেকে দেবাংশু পালিয়ে গিয়েছেন বলেও জানান অগ্নিমিত্রা। তৃণমূলের কথা যে মানুষের হৃদয় আর স্পর্শ করে না, সে কথাও জানান অগ্নিমিত্রা।

অগ্নিমিত্রার পোস্টের পাল্টা দেবাংশু লেখেন, তারকাটা মহিলা। হাতে পদ্ম ফুলের ঝান্ডা নিয়ে গ্রামবাসী? পাবলিককে বোকা ভেবেছেন? গোটা মেদিনীপুর জুড়ে আপনি কি আপনার ভাষা অনুযায়ী একই রকম "জনরোষ" প্রত্যক্ষ করতে চান? চাইলে বলুন, অ্যারেঞ্জ করিয়ে দিচ্ছি।

একজন প্রার্থী কীভাবে আরেক প্রার্থীর বিরুদ্ধে জনরোষ অ্যারেঞ্জ করানোর হুমকি দিতে পারেন তা নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। একইসঙ্গে মহিলা প্রার্থীকে যেভাবে প্রকাশ্যে দেবাংশু তারকাটা বলে অভিহিত করেছেন, তারও সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। গতকালই হাওড়ার শ্যামপুরে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে তা আমি সমর্থন করি না। এটা বিজেপি সংগঠিত করেনি।

শুভেন্দু আরও বলেন, ধর্ষণ-কাণ্ডে ৬ মাস জেল খাটা আমিরুলের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। তাছাড়া কেউ লাগাতার ইট ছুড়লে উল্টোদিক থেকে রসগোল্লা ছোড়া হবে না। টিট ফর ট্যাট। নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়ের পর সকলেই বিশ্বাস করছেন, তৃণমূল মানেই চোর।

উল্লেখ্য, তমলুক লোকসভা আসনটি এবার তৃণমূলের হাতছাড়া হবে বলে বিভিন্ন রাজনৈতিক সমীক্ষায় প্রকাশ। ফলে গড় ধরে রাখতে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর খাসতালুকে তা যে বেশ কঠিন সেটাও বুঝছেন রাজনৈতিক নেতারা। শুভেন্দু ইতিমধ্যেই বলেছেন, তাঁর জয়ের মার্জিনকে টপকে এবার জেতাতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সিপিআইএমও আশা করছে, এই আসনে ভালো ফল করার। সবমিলিয়ে এই আসনে তৃণমূল তিন হলেও অবাক হওয়ার থাকবে না বলেই অভিমত রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+