Lok Sabha Vote 2024: মেদিনীপুরে বিজেপি প্রার্থীকে ঢুকতে বাধা, রাস্তায় বসে বিক্ষোভ অগ্নিমিত্রার

মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে এলাকায় ঢুকতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রার্থীর গাড়িতে কমিশনের সার্টিফিকেট লাগানো না থাকার কারণ দেখিয়ে তাঁকে আটাকানো হয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি প্রার্থী।

এদিকে অগ্নিমিত্রা পাল দাবি করেছেন তিনি প্রার্থী এই পরিচয়ই যথেষ্ট। এখন আর গাড়িতে কমিশনের সার্টিফিকেট লাগাতে হয় না। সবটাই ডিজিটাল হয়ে গিয়েছে। অকারণে তাঁকে আটাকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। এদিকে বিজেপি প্রার্থী রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে গ্রামবাসীরা উল্টে বিক্ষোভ দেখায়। তারা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থীর কারণে ভোটাররা ভোট দিতে যেতে পারছেন না।

Agnimitra Paul

বিজেপি নেত্রীকে উদ্দেশ্যে করে গো ব্যাক স্লোগান এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুরে। প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রটি থেকে বরাবরই জিতে এসেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে।

গ্রামবাসীরা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী বিক্ষোভ দেখিয়ে গ্রামবাসীদের ভোট দিতে যেতে বাধা তৈরি করছেন। তাঁর জন্য ভোট দিতে যেতে পারছেন না গ্রামবাসীরা। বিজেপি নেত্রী অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস যাতে দেদারে ছাপ্পা দিতে পারে সেকারণেই তাঁকে আটকানো হচ্ছে। বুথের ভেতরে কী ঘটনা সেই সত্যিটা প্রকাশ্যে চলে আসবে সেকারণেই তাঁকে যেতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বািহনীর সক্রিয়তা নিেয়ও প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। ষষ্ঠ দফার ভোটে একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন পুলিশ ভোটারদের প্রভাবিত করছে। রাজ্যপুলিশের কর্মী সাদা পোশাকে বুথের বাইরে রয়েছে। তারা বুখের ভেতরে ভোট দিতে যাওয়া ভোটারদেরল প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন। এই নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ান বিজেপি প্রার্থী। এই নিয়ে বুখের ভেতরে তুমুল উত্তেজনা ছড়ায়। যদিও অগ্নিমিত্রা পাল একা নন একাধিক বিজেপি প্রার্থী রাজ্য পুলিশের বিরুদ্ধে এই একই অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+