Medinipur: মেদিনীপুরে বিজেপিকে বোল্ড করে সাংসদ জুন, তবুও তৃণমূল শিবিরে একাধিক কাঁটা
Medinipur: মেদিনীপুর লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিল বিজেপির থেকে। এখানকার সাংসদ দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে পাঠিয়েছিল বিজেপি।
মেদিনীপুরের সঙ্গে সেই আসনটিও হাতছাড়া হয়েছে বিজেপির। দুই বিধায়কের সাংসদ হওয়ার লড়াইয়ে অগ্নিমিত্রাকে পিছনে ফেলেছেন জুন মালিয়া। তবুও কাটছে না অস্বস্তি।

জুন মালিয়া ২০২১ সালে মেদিনীপুর বিধানসভা থেকে নির্বাচিত হন। তাঁর জয়ের মার্জিন দাঁড়ায় ২৪,৩৯৭ ভোট। যদিও এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের লিড কমে হয়েছে ২,১৭০। মেদিনীপুর পুরসভাতেও এগিয়ে গিয়েছে বিজেপি।
গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই অবস্থা বলে তৃণমূলের অন্দরেই আলোচনা চলছে। এই লোকসভা ক্ষেত্রের এগরা পড়ে পূর্ব মেদিনীপুরে। সেই বিধানসভায় রয়েছেন তৃণমূলেরই বিধায়ক। কিন্তু সেখানেও তৃণমূলের বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। যার জেরে ওই বিধানসভা ক্ষেত্রে লিড নিয়েছে বিজেপি।
এগরায় বিজেপি পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৩৫৫টি ভোট, তৃণমূল পেয়েছে ১ লক্ষ ৯ হাজার ৩৫৭টি ভোট। দাঁতন বিধানসভা ক্ষেত্রে তৃণমূল পেয়েছে ৯৬,২৭৪টি ভোট, বিজেপি ৮৯,৯৪০। কেশিয়ারি বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের ১ লক্ষ ২ হাজার ৮৪১ ভোটের জবাবে বিজেপির প্রাপ্তি ৯৫ হাজার ৫৯ ভোট।
ঘাটালের লোকসভা ভোটে হেরে গেলেও হিরণ চট্টোপাধ্যায়ের খড়গপুর সদর বিধানসভা ক্ষেত্রে বেড়েছে বিজেপির লিড। ২০২১ সালের নির্বাচনে হিরণের জয়ের মার্জিন যেখানে ছিল ৩ হাজার ৭১১, সেখানে এবার বিজেপি ব্যবধান বাড়িয়েছে। এই বিধানসভা ক্ষেত্রে বিজেপি প্রার্থী অগ্নমিত্রা পেয়েছেন ৮৭ হাজার ৭২২ ভোট, সেখানে জুনের প্রাপ্তি ৬৫,৮১৬টি ভোট।
নারায়ণগড়ে তৃণমূল পেয়েছে ১ লক্ষ ৬ হাজার ৪৩৭ ভোট, বিজেপি পেয়েছে ৯৫,৮২৩ ভোট। খড়গপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল পেয়েছে ১ লক্ষ ৮ হাজার ৯১১ ভোট, বিজেপি অনেক পিছিয়ে (৭৬,৬৭৩ ভোট)।
মেদিনীপুর লোকসভা আসনটিতে জুন মালিয়া জিতেছেন ২৭,১৯১ ভোটে। এখানে বিজেপি পেয়েছে ৪৫.৫৬ শতাংশ ভোট, তৃণমূল পেয়েছে ৪৭.৪ শতাংশ ভোট। ২০১৯ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির ভোট ছিল ৪৮.৬২ শতাংশ, তৃণমূলের ৪২.৩১ শতাংশ। দিলীপ ঘোষ পেয়েছিলেন ৬ লক্ষ ৮৫ হাজার ৪৩৩টি ভোট। অগ্নিমিত্রা পেয়েছেন ৬ লক্ষ ৭৫ হাজার ১ ভোট।
মেদিনীপুর শহরে বিজেপির চেয়ে ৫ হাজারের বেশি ভোটে পিছিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সর্বশেষ পুরভোটে একটি আসনেও বিজেপি জিততে পারেনি। সেখানে লোকসভা নির্বাচনে পুরসভাভিত্তিক ফলাফলের নিরিখে ২৫টি ওয়ার্ডের ১৫টিতে এগিয়ে গিয়েছে তৃণমূল। মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল গ্রামাঞ্চল থেকে ৭,২০০ ভোটের লিড পেলেও শহরাঞ্চলে পিছিয়ে ৫,১০০ ভোটে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications