Lok Sabha Election Results: তৃণমূলের তোষণের রাজনীতিকে তোপ, ব্যর্থতার দিনেও মমতাকে কটাক্ষ শুভেন্দুর

২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো চমক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার পর থেকেই বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রিয় পাত্র হয়ে উঠেন, রাজ্যের বিরোধী দলনেতার পদও পান। এবারের লো কসভা ভোটে শুভেন্দুই ছিলেরন বিজেপির প্রচারের অন্যতম মুখ।

কিন্তু লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর দেখা গেল বিজেপি ১৮ থেকে ১২-তে নেমে গিয়েছে। ৩০ পারের স্বপ্ন দেখিয়ে ভোট শুরু করলেও বিজেপির ফল অত্যন্ত হতাশাজনক। সেইসঙ্গে মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর। সকাল থেকেই নীরব ছিলেন শুভেন্দু। সন্ধ্যার পর কাঁথি পার্টি অফিসে এসে ভোটের ফলাফলের কারণ বিশ্লেষণ করলেন বিরোধী দলনেতা।

Subhendu Adhikari

ভোটের ফলাফল প্রকাশের পর বিরোধী দলনেতা দায়ী করলেই সংখ্যালঘু সম্প্রদায়কে। তাঁর স্পষ্ট কথা, মুসলিমরা ভালো জীবন যাপন চান না। তাঁরা পাকা বাড়ি, পরিশ্রুতি পানীয় জল চান না। তাঁরা চান কেউ তাদের তোষণ করুক তাঁর বিনিময়ে ভোট দেবেন। তাই ১০০ জন মুসলিমের মধ্যে ৯২ জন মুসলিমই তৃণমূলকে ভোট দিয়েছেন। তবে এবার ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে বিজেপি ২০২১ সালের বিধানসভা ভোটে আমরা ৩৮ শতাংশ ভোট পেয়েছিলাম, এবার ১ শতাংশ ভোট বেড়েছে।'

একইসঙ্গে তিনি দাবি করেন, ভোট প্রচারের সময় আমরা বলেছিলাম তৃণমূলের থেকে আমরা একটা হলেও বেশি আসন পাবো। সেটা আমি নয় আমাদের রাজ্য সভাপতিও বলেছিলেন। কিন্তু অঙ্কের বিচারে আমরা ১২তেই হয়ত আটকে গিয়েছি। তবে মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে। আমি অনেক উত্থান পতন দেখেছি।'

শুধু মুসলিম ভোটারদেরই নয় একইসঙ্গে বামদেরও তৃণমূলের ভালো ফলের জন্য দায়ী করেছেন। তাঁর কথায়, 'দমদম, উত্তর কলকাতার মতো কেন্দ্রগুলিতে ফলাফল বিশ্লেষণ করে দেখা যাবে বামেদের ভোট তৃণমূলকে সুবিধা দিয়েছে। কারণ এই বামেরা হিন্দু ভোটকেই কেটে নিয়েছেন কারণ মুসলিম কমরেডরা তৃণমূলকেই ভোট দিয়েছেন।আমরা ফলে বিচলিত নয়। আগামী কাল থেকেই মাঠে নেমে পড়ব।'

পরাজয়ের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার দিবা স্বপ্ন বাস্তবায়িত হল না, তিনি ২৯টি সিট নিয়েই খুশি থাকুন। বিরোধী দলনেতা আরও দাবি করেন, তৃণমূল প্রচার চালিয়েছিল তাঁরা হেরে গেলে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে, সাগরদীঘিতে সেটা হয়েছিল, সেইসঙ্গে পুলিশ প্রশাসনের একটা বড় অংশের সহায়তা নিয়ে ভোট পরিচালনা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+