তৃণমূলের মঞ্চ থেকে শুভেন্দুকে চোর স্লোগান! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র তমলুক

Lok Sabha Election 2024: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র তমলুক। তৃণমূলের মঞ্চ থেকে চাকরিহারাদের 'চোর চোর' স্লোগান বিরোধী দলনেতাকে। পালটা বিজেপির তরফেও স্লোগান দেওয়া হয়। দু'পক্ষের স্লোগান-পালটা স্লোগানকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। শুরু হয়ে যায় ইটবৃষ্টি।

কার্যত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‍্যাফ। আজ শনিবার মনোনয়ন পর্ব পেশ করেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী।

Tamluk

মনোনয়ন জমা দেওয়ার আগে এদিন বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় বিজেপির তরফে। আর সেই মিছিল যাওয়ার সময়ে রাস্তার পাশে তৈরি হয় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে চোর চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি বিভিন্ন ধরনের কটুক্তি করা হয় বলেও দাবি।

বলে রাখা প্রয়োজন, চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পরেই ধর্নায় বসেছেন যোগ্য চাকরি প্রার্থীরা। তৃণমূলের ব্যানারে সেই ধর্না চলছিল। এদিন সেই মঞ্চের পাশ থেকেই প্রাক্তন বিচারপতির সমর্থনে মিছিল যাচ্ছিল। তমলুকের রাজ ময়দান থেকে শুরু হয় র‍্যালি। কিন্তু মঞ্চের কাছে মিছিল আসতেই ঘটে যায় বিপত্তি! পালটা বিজেপির তরফে স্লোগান দেওয়া হয়। আর তা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে যায়।

অভিযোগ বিজেপি কর্মীরাই নাকি বাশ ও লাঠি নিয়ে পাল্টা আমরা করতে তেড়ে যান ধরনা প্রদর্শনকারী শিক্ষক শিক্ষিকা সহ তৃনমুল শিক্ষা সেলের সেল এর কর্মীদের ওপর। পরে তৃনমুল বিজেপি দুই পক্ষই একে অপরের দিকে চড়াও হয়। তমলুকের হাসপাতাল মোড় ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে একেবারে হিমশিম অবস্থা হয় পুলিশের। কোনও রকমের দুপক্ষকে সরানো হয়। নামানো হয় বিশাল পুলিশ বাহিনীকে। যদিও এই অশান্তির কারণে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ায় কোনও সমস্যা হয়নি। আলাদা ভাবে বাড় করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+