Lok Sabha Election 2024: মমতার মুখোশ খোলার হুঁশিয়ারি শুভেন্দুর, হলদিয়াতেই ডা. দাস নিয়ে পর্দাফাঁস
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট পূর্ব মেদিনীপুরে। নজরে কাঁথি ও তমলুক কেন্দ্র। গতকাল এই জেলায় গিয়ে অধিকারী পরিবারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ তমলুকে রোড শো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি নজর থাকবে হলদিয়ার দুর্গাচকে শুভেন্দু অধিকারীর সভায়। যেখানে বড় পর্দাফাঁস করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু।

হলদিয়ার সভা থেকে শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীকে বাপ-ব্যাটা বলে উল্লেখ করে আক্রমণ করেন মমতা। নন্দীগ্রামের গণহত্যার জন্য কাঠগড়ায় তোলেন শিশির-শুভেন্দুকে। শুভেন্দু আজ ময়নায় বলেন, অসভ্যের মতো কথা, বাপ-ব্যাটা! অর্বাচীন, নিম্নমেধার, কালীঘাটের দুর্গন্ধযুক্ত নালার পাশে থাকা মুখ্যমন্ত্রী। কী মুখের ভাষা! শ, ব, ল লেগেই আছে।
শুভেন্দুর কথায়, কাকে আপনারা ভোট দিয়েছেন? আমি তো স্বীকার করেছি অন্যায় করেছি। সিপিআইএমকে, লক্ষ্মণ শেঠকে তাড়ানোর দরকার ছিল। তাই গিয়েছিলাম। আগে ওঁর প্রার্থীরা দ্বিতীয় হতো। অধিকারীরা যাওয়ার পর প্রথম হয়েছে।
সম্প্রতি এক সভায় শুভেন্দু বলেছিলেন, ভাইপো আমার নামে ব্যক্তিগত আক্রমণ করতেই দীপক ঘোষের বই দেখিয়েছিলাম। ওঁদের মুখ বন্ধ করার রাস্তা জানা আছে। হলদিয়ার সভা থেকে ডা. দাসের সঙ্গে মুখ্যমন্ত্রীর কী সম্পর্ক, স্বাস্থ্য দফতরে কী চলে সেই তথ্য ফাঁসের কথাও বলেন।
শুভেন্দু পিসি হিসেবে মমতা ও ভাইপো হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন। মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভাইপো তথা আলালের দুলালকে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন। তারই ফাঁকে শুভেন্দুর মুখে শোনা যাচ্ছে মা-ব্যাটা। আজও বলেছেন, ব্যাটা এগারোর আগে কোথায় ছিল?
রাজনৈতিক মহলের মতে, অধিকারী পরিবারকে মমতা আক্রমণ করায় পাল্টা আক্রমণের রাস্তা বেছে নিতে পারেন শুভেন্দু। ডা. দাসকে নিয়ে কী তথ্য শুভেন্দু দেবেন তা নিয়েও চর্চা তুঙ্গে। ময়নার সভা শেষেও শুভেন্দু বলেছেন, আজ সন্ধ্যায় হলদিয়াতে এ বিষয়ে বলবেন।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী, ডা. বিডি দাস কে বলব? হলদিয়ায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলব। ডা. বিডি দাস স্বাস্থ্য দফতরে কী করেন সব তথ্য আছে। ভোট মিটলেই জনস্বার্থ মামলা করব। মুখ্যমন্ত্রীর বাড়ির সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে সার্চ করাতে। আর নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে ডেকে জিজ্ঞেস করতে ডা. বিডি দাস কে?
শুভেন্দু এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে পদযাত্রা করার পর সভায় বলেন, উনি যদি গঙ্গা হন, ওঁর বিরুদ্ধে প্রার্থী নর্দমা। নর্দমায় নেমে নোংরা মাখার দরকার নেই। এখানে আমি রেকর্ড ২ লক্ষ ৪৬ হাজার ৫১১ ভোটে জিতেছিলাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আড়াই লক্ষ ভোটে জেতাতে হবে। ময়না থেকে ৩০ হাজার লিড চাই।
শুভেন্দু আরও বলেন, মমতা বেকার যুবক-যুবতী, কৃষক, শ্রমিক সকলকে ধ্বংস করেছেন। ৫৫ লক্ষ পরিযায়ী শ্রমিক। ২ কোটি বেকার, চাকরি নেই, শিল্প নেই, কৃষক ধানের দাম দাম পান না। ১ লক্ষ ৩২ লক্ষ ভুয়ো জব কার্ড। ২০ হাজার কোটি টাকা চুরি করেছে তৃণমূলের পঞ্চায়েত, এক শ্রেণির নির্মাণ সহায়ক, বিডিও আর ভাইপো। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, ৩ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দু। বলেন, আইপ্যাক ডিসেম্বরে বাড়ি দেবে বলে ফর্মে সই করাচ্ছে। তার আগে ভোট দিতে বলছে। ওটা সরকারি ফর্ম নয়, চিটিংবাজি ফর্ম। ওতে সই করবেন না।












Click it and Unblock the Notifications