নন্দীগ্রামের ভোট লুঠের অভিযোগ এনে ভিডিও পোস্ট তৃণমূলের, কী জবাব দিলেন শুভেন্দু?
Lok Sabha Election 2024: নন্দীগ্রামে ভোট লুঠ হচ্ছে। গুরুতর এই অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। বুথের ভিতরের সিসিটিভি ফুটেজ শেয়ার করে।
যদিও সেই অভিযোগ খণ্ডন করেছেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন বাস্তবে ওই বুথে কী হয়েছিল।

তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যও ভিডিও শেয়ার করে লিখেছিলেন, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের ২৭৯ নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা দিচ্ছে বিজেপি! শুভেন্দু বাবু, লজ্জা করুন একটু..।
তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, নন্দীগ্রামে নির্দ্বিধায় ছাপ্পা! নির্বাচনে পুরোপুরি জালিয়াতি চলছে। এটাই শুভেন্দু অধিকারীর নির্বাচন করানোর মডেল। জনগণের রায় পক্ষে যাবে না বুঝেই এভাবে ভোট লুঠ করতে নেমেছে তারা। কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় নির্বাচন কমিশন?
নন্দীগ্রামে নির্দ্বিধায় ছাপ্পা! An outright ELECTORAL FRAUD!
— All India Trinamool Congress (@AITCofficial) May 25, 2024
This is the @SuvenduWB model of conducting elections – rigging votes when they can't win people's mandate!
Where are the Central Forces now and @ECISVEEP now? pic.twitter.com/CN3e5VJ9Ug
এরপরই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, মোটেই রিগিং হয়নি ওই বুথে। ভিভিপ্যাটে সমস্যা হচ্ছিল। তা দেখতে নির্বাচন কমিশনের লোকেরাই সেখানে গিয়েছিলেন। যদিও দেবাংশু পাল্টা দাবি করেন, বুথে যাঁদের দেখা গিয়েছে তাঁরা বিজেপি কর্মীই।
দেবাংশুকে 'জালি মাল', 'চিটিংবাজ' বলে উল্লেখ করে শুভেন্দু নন্দীগ্রামে বলেন, মেশিন খারাপ হয়ে গিয়েছিল, সারাচ্ছিল। (দেবাংশু) যত রকম ফেক পোস্ট করেন। ভোটের মেশিন খারাপ হয়েছিল, তা বদলানোর ছবি পোস্ট করেছেন।
তৃণমূল এই ভিডিও নিয়ে ঝড় তুলছে বলে সাংবাদিকরা শুভেন্দুকে জানালে তিনি বলেন, তৃণমূল দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক জলধর মাহাত, দিলীপ ঘোষের কণ্ঠস্বর নকল করে ছাড়ে। প্রধানমন্ত্রীর সামনে ১ লক্ষ লোকের সামনে দিলীপদা বক্তৃতা করে এলেন, তাঁর কণ্ঠস্বর নকল করছে। তৃণমূল নোংরা, ছোটলোক, নর্দমার কীট। তৃণমূল বলে হাইকোর্টের নির্দেশ মানি না, জয় বাংলা স্লোগান ধার করে বাংলাদেশ থেকে। ফলে তাদের নিষিদ্ধ করা উচিত ছিল নির্বাচন কমিশনের।
মহিষাদলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিজেপি নেতা-সহ ৫ জনকে গ্রেফতার করা হলেও এখনও অধরা নন্দীগ্রামে খুন হওয়া বিজেপি কর্মীর মায়ের হত্যার মূল অভিযুক্ত। শুভেন্দু বলেন, রথীবালা আড়ির পরিবার হাইকোর্টে যাবে, সিবিআই তদন্ত হলে তখন গ্রেফতার হবে। এখানে তো মমতা পুলিশ, গ্রেফতার করবে না। ভাইপোর কয়লা, বালি, চুরির টাকা থেকে বেতন পায়। এদের পরিণতি খারাপ হবে। আমরা চিহ্নিত করে রাখছি। বেশিদিন লাগবে না, কয়েক মাস আর লাগবে। নন্দীগ্রামে বিধানসভা ভোটের তুলনায় বিজেপির জয়ের মার্জিন বাড়বে বলেও নিশ্চিত শুভেন্দু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications