Mamata On Modi: মোদীর মিথ্যাচার প্রমাণে তথ্য পেশ মমতার, আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা

Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছিলেন। আজ তমলুকের প্রশাসনিক সভা থেকে তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মমতা। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মমতার সাফ ঘোষণা, কেন্দ্রের টাকার জন্য আর হাত পাতবে না রাজ্য।

Mamata On Modi

মোদীর নাম না করে তাঁকে উদ্দেশ করেই মমতা বলেন, দিল্লি থেকে কিছু লোক ইলেকশনের সময় আসেন। সারা বছর পাত্তা পাওয়া যায় না, এমনকী মানুষ মরে গেলেও তাঁদের পাত্তা পাওয়া যায় না। হঠাৎ করে নির্বাচনের আগে এসে তাঁরা বলেন, ঘরে ঘরে জল নাকি বিজেপি দিচ্ছে।

মমতার দাবি, জল প্রকল্পে রাজ্য জমি কিনছে। পাইপলাইন বসাচ্ছে, রক্ষণাবেক্ষণ করছে রাজ্য, সেই সঙ্গে ৪০ শতাংশ টাকাও দিচ্ছে। ফলে আমরা দিচ্ছি ৭০ শতাংশ, ওরা যে ৩০ শতাংশ দিচ্ছে সেটাও এখান থেকে তুলে নিয়ে যাওয়া। মাছের তেলে মাছ ভেজে মিথ্যা কথা বলা হচ্ছে। জল স্বপ্ন প্রকল্পে ১১ লক্ষ বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, ৫ লক্ষ বাড়িতে জল পৌঁছে গিয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডন করে মমতা বলেন, কেন্দ্র নাকি ৪৭ হাজার কোটি টাকা বাংলাকে দিয়েছে, আমরা নাকি খেয়ে নিয়েছি। ঘর-বাড়ি দিইনি। আমি পরিসংখ্যান দিচ্ছি, পারলে কেউ চ্যালেঞ্জ করবেন। সরকারের কথা বলছি, পার্টির কথা নয়। এরপরই বিস্তারিত তথ্য পেশ করেন মুখ্যমন্ত্রী।

মমতার দাবি, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ অবধি আবাস যোজনায় ২৯,৮৩৪ কোটি টাকা দিয়েছে রাজ্য। আরও বেশি প্রাপ্য ছিল। কিছু স্কিম থেকে ওরা কর আদায় করে, তার থেকেই যে টাকা দেয় সেটা পাওয়া রাজ্যের অধিকার। এই সময়কালে রাজ্য দিয়েছে ২০ হাজার কোটি টাকা। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ এক পয়সাও দেয়নি।

মমতা জানান, বাংলায় বাড়ি তৈরি হয়েছে ৪৬ লক্ষ। এরপরই মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, সত্যি স্বীকার করুন, নাহলে মিথ্যা বলেছি বলে জনগণের কাছে ক্ষমা চান। ১১ লক্ষ বাড়ি তৈরিতে ক্লিয়ারেন্স দিয়েও পরে দেয়নি। মে মাস অবধি দেখব, টানা না দিলে রাজ্য সরকারই বাড়ি তৈরি করে দেবে। এ ছাড়াও আরও ১০ লক্ষ বাড়ি রাজ্য তৈরি করেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এত বছর ধরে দরবার করেও কেন্দ্র টাকা দেয়নি। এই মাস্টার প্ল্যান রাজ্যই করবে বলে জানান মমতা। তিনি বলেন, টাকা না দিয়ে, বাংলাকে বাদ দিয়ে, শুধু আমাকে গালাগালি করে বেড়াচ্ছো, যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে! অথচ ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না।

১০০ দিনের কাজ থেকে রাস্তা-সহ একাধিক প্রকল্পে রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতি সরব হন মমতা। তিনি বলেন, কেন্দ্র টাকা দেওয়া না সত্ত্বেও আমরা ৫৯ লক্ষ লোকের টাকা পৌঁছে দিয়েছি। যেটা বলি সেটা করি। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছিলাম, করেছি। মনে রাখবেন, ওটা আমাদের টাকা, কেন্দ্রের পাপের টাকায় হাত দিই না। নির্বাচনের আগে বিজেপি নেতাদের কথায় বিশ্বাস না রেখে গদ্দারদের হারানোর ডাক দেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+