Lok sabha Election 2024: রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত নন্দীগ্রাম, মৃত এক, আহত সাত

Lok sabha Election 2024: আগামী শনিবার রাজ্যের ষষ্ঠ দফায় নির্বাচন। ভোট হবে বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং লোকসভা কেন্দ্রে। আর তার আগে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। বিশেষ করে নির্বাচনের আগে উত্তেজনা ছড়াচ্ছে অধিকারি গড় তমলুক, কাঁথি লোকসভা কেন্দ্রে।

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রামে (nandigram)। আর তাতে মৃত্যুর ঘটনাও ঘটল। ঘটনায় আহত আরও সাতজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

Lok sabha Election 2024

জানা যাচ্ছে, নন্দীগ্রামের সোনাচুড়ার মনসা এলাকায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। যা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত এক মহিলার মৃত্যু হয়েছে। অন্তত ৫ থেকে ৭ জন আহত বলেও খবর। আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত মহিলার ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এরপরেই তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে।

মৃত মহিলা স্থানীয় বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে। নাম রথীবালা আড়ি। বুধবার রাতে রাজনৈতিক কারনে তৃনমুল বিজেপি দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে, দুই পক্ষের মধ্যে হাতাহাতি চরমে পৌছায়, সেই সময়ই ধারাল অস্ত্র দিয়ে ওই মহিলাকে কোপ মারা হয় বলে অভিযোগ স্থানীয় মানুষদের। আর তাতেই মৃত্যু হয় রথিবালা নামে ওই বিজেপি মহিলা কর্মীর। এখনও পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে ওই এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পউছাচ্ছেন বিজেপি শীর্ষ নেতৃত্বরা।

বিজেপির দাবি, নির্বাচনের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা। সন্ত্রাস চালাচ্ছে। হারবে জেনেই এই কাজ চালাচ্ছে বলে দাবি স্থানীয় নেতৃত্বের। এই বিষয়ে পুলিশ নিষ্ক্রিয়, একেবারে দলদাসে পরিণত হয়েছে বলেও দাবি বিজেপির। আজ বৃহস্পতিবারও নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি হবে বলে জানা যাচ্ছে।

যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি স্থানীয় নেতৃত্বের। গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা বলে পালটা দাবি তৃণমূলের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে এলাকায়। তবে নতুন করে যাতে অশান্তি না ঘটে সেজন্য পুলিশ পিকেট করা হয়েছে এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+