Lok Sabha Election 2024: বিধায়ক অশোক দিন্দার আপ্ত সহায়কের বাড়িতে পুলিশ, অবস্থানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Lok Sabha Election 2024: ময়নায় বিজেপি বিধায়কের আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশি পুলিশের। ঘটনার প্রতিবাদে অবস্থানে বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। কি কারণে তল্লাশি, পুলিশের কাছ থেকে স্পষ্ট এখনও কিছু জানতে পারেননি তিনি।
আর এরপরেই বাড়িতেই ধর্নায় বসে যান বিজেপি নেতা (Abhijit Gangopadhyay)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিশাল পুলিশ বাহিনী র্যাফ ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে খবর।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ভোটের দিন (Lok Sabha Election 2024) হেনস্তা করতেই পুলিশ অভিযান চালাচ্ছে। এমনকি শাসকদলের নির্দেশেই পুলিশ তা করছে বলেও অভিযোগ। এই বিষয়ে নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।
বলে রাখা প্রয়োজন, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার আপ্ত সহায়কের বাড়িতে আজ শনিবার পুলিশি হঠাত করেই পৌঁছে যান। পরিবারকে কার্যত অন্ধকারে রেখেই তল্লাশি চালানো হয়। এমনকি আপ্ত সহায়কের খোঁজ করতে থাকেন। পরিবারের লোকজন এই বিষয়ে কিছু জানেন না বললে গোটা বাড়ি পুলিশ আধিকারিকরা ঘিরে ফেলেন।
তল্লাশির কারণ জানতে চাইলে পুলিশ আধিকারিকরা পরিবারের লোকজনকে শুধু জানান, একটি মামলার তদন্তে বিধায়ক অশোক দিন্দার আপ্ত সহায়কের খোঁজ করছেন তাঁরা। ঘটনায় রীতিমত আতঙ্কিত পরিবারের লোকজন। আর এই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। পুরো বিষয়টি পুলিশের কাছ জানতে চাইলে কোন উত্তর তিনি পাননি। হেনস্তার প্রতিবাদে এবং পুলিশি অভিযানের প্রতিবাদে অবস্থানে প্রার্থী।
বলে রাখা প্রয়োজন, নির্বাচনের আগে হঠাত করেই কোলাঘাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিস এবং বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। চলে তল্লাশি অভিযান। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনিতি। আর সেই রেশ কাটতে না কাটতে মঙ্গলবার রাতেই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের আপ্ত সহায়কের বাড়ি সহ একাধিক জায়গায় পৌঁছে যান পুলিশ আধিকারিকরা।
রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান। যা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা-প্রার্থী হিরণ। পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভুজগ তোলেন। এবার নির্বাচনের দিন বিজেপি বিধায়ক অশোক দিন্দার আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশি পুলিশের। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও এই বিষয়ে শাসকদলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications