মাওবাদী বনধের আগেই ল্যান্ডমাইনের খোঁজ বেলপাহাড়িতে
৮ ফেব্রুয়ারি বাংলা বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা। এবার বনধের ঠিক একদিন আগেই বেলপাহাড়ির শিমুলপাল এলাকার লবনিতে৷ বৃহস্পতিবার দুপুরে রুটিন টহলদারির সময় এই ল্যান্ডমাইনের খোঁজ পায় স্থানীয় ১৮৪ নম্বর ক্যাম্পের সিআরপিএফরা জওয়ানরা৷ পুরো এলাকাটিকে ঘিরে রাখা হয়। সূত্রের খবর ডাকা হয় বম্ব স্কোয়াডকেও।

লবনির যে এলাকায় এই ল্যান্ডমাইনটি ছিল তার থেকে ১ কিমির মধ্যেও কারও প্রবেশ আটকানো হয়৷ এর আগে বনধের সমর্থনে এই এলাকাগুলো থেকে লালগড় পর্যন্ত একাধিক জায়গাতে মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে৷
মূলত এলাকায় সরকারি নিয়োগে দুর্নীতির বিরোধিতা সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে এই বনধ ডাকা হয়েছে মাওবাদীদের পক্ষ থেকে৷ প্রসঙ্গত ২০১৪-র প্রায় ৮ বছর পর আবারও ল্যান্ডমাইন উদ্ধার হল বেলপাহাড়ি এলাকায়।
ঝাড়খন্ডের সীমান্ত সংলগ্ন পাহাড় জঙ্গলে ঘেরা এলাকা লবনিতে পৌঁছেছেন স্থানীয় ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের অফিসার বি আর মিনা সহ ঝাড়গ্রামের পুলিশের আধিকারিকরা৷ শুক্রবার ২৪ ঘন্টার বাংলা বনধ ডেকেছে মাওবাদীরা৷












Click it and Unblock the Notifications