জঙ্গলমহলে ফের ল্যান্ডমাইন আতঙ্ক, শালবনিতে মিলল সন্দেহজনক ধাতব বস্তু
পশ্চিম মেদিনীপুর (west midnapur) শালবনিতে (salbani) ল্যান্ডমাইন (land mine) আতঙ্ক। এদিন সকালে সেখানকার রঞ্জা গ্রামে কালভার্টের নিচে একটি ধাবত বস্তুকে দেখে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালবনি থানার পুলিশ (police
পশ্চিম মেদিনীপুর (west midnapur) শালবনিতে (salbani) ল্যান্ডমাইন (land mine) আতঙ্ক। এদিন সকালে সেখানকার রঞ্জা গ্রামে কালভার্টের নিচে একটি ধাবত বস্তুকে দেখে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালবনি থানার পুলিশ (police)। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াডও। ধাবত বস্তুটি ল্যান্ডমাইন কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার দীনেশ কুমার।

মানুষের মধ্যে আতঙ্ক
এদিন সকালে পিচরাস্তায় থাকা কালভার্টের নিচে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কালভার্টের নিচে লম্বাটে পাইপের মতো বস্তু পড়ে থাকতে দেখেছেন তাঁরা। সেই বস্তুটির থেকে দুটো তারও বেরিয়ে রয়েছে।

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
খবর পাওয়ার পরেই সেখানে যায় বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্বে পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ। পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। খবর যায় বম্ব স্কোয়াডেও। বম্ব স্কোয়াড পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে বস্তুটি আদতে কী।

ছত্রধরের বাড়ির কাছ থেকে পোস্টার উদ্ধার
বুধবার লালগড় থেকে উদ্ধার করা হয়েছে মাওবাদী পোস্টার। এই পোস্টার পাওয়া যায় বর্তমানে তৃণমূল নেতা ছত্রধর মাহাতর বাড়ির খুব কাছ থেকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পোস্টারগুলি যেখানে পাওয়া গিয়েছে, তার ৫০ মিটারের মধ্যে ছত্রধর মাহাতর নতুন বাড়ি। বর্তমানে ছত্রধর মাহাত জেলবন্দি। তাঁর স্ত্রী তথা জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী নিয়তি মাহাতর অভিযোগ বিজেপিও আতঙ্ক তৈরি করতে এইসব কাজ করছে। তাঁর দাবি এই মুহূর্তে জঙ্গলমহলে মাওবাদীদের অস্তিত্বই নেই।

মাওবাদী আতঙ্ক ফিরেছে এলাকায়
প্রথমে মাওবাদী পোস্টার তারপর কালভার্টের নিচে ধাতব বস্তু। একটা সময়ে এই ধরনের ছবি ছিল প্রতিদিনের। তবে সেই সময় এলাকায় মাওবাদীদের ব্যাপক প্রভাব ছিল। খুন ছিল প্রায় প্রতিদিনের ঘটনা। ২০১১-তে তৃণমূল ক্ষমতায় আসার পরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সেইসময়কার মাওবাদীদের অনেকেই যেমন সরাসরি তৃণমূলে যোগ দিয়েছে, আবার অনেকে মূলস্রোতে ফিরে হোমগার্ডের চাকরি নিয়েছেন। তবে পরপর দুদিনের দুই ঘটনায় এলাকায় মাওবাদী আতঙ্ক ছড়িয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।












Click it and Unblock the Notifications