দিলীপকে ঘিরে বিক্ষোভ, বিজেপির সর্বভারতীয় সহসভাপতিকে জঙ্গল মহলে নিষিদ্ধ করার হুঁশিয়ারি কুর্মিদের
কুর্মিদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন দিলীপ ঘোষরা। কিন্তু হঠাৎ করে দিলীপের উপর রুষ্ট হয়ে গেলেন কেন কুর্মি নেতারা। এতটাই রুষ্ট তারা যে দিলীপ ঘোষকে জঙ্গলমহলে নিষিদ্ধ করার ডাক িদয়েছেন তাঁরা। লালগড়ে সভা করতে যাওয়ার পথে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান কুর্মিরা।
কুর্মিদের বিক্ষোভ শান্ত করতে নিজে গাড়ি থেকে নেমে আসেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। কুর্মি সমাজের জন্য তাঁরা কিছুই করেননি বলে অভিযোগ করেছেন বিক্ষুদ্ধরা। তিনি বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেনষ। কিন্তু কুর্মিরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই থাকেন।

দিলীপ ঘোষকে নিয়ে তোলপাড় জঙ্গলমহলে। যিনি আদিবাসীদের পাশে থাকার কথা বারবার দাবি করেছেন। সেই কর্মিদের বিক্ষোভের মুখেই পড়তে হয়েছে বিজেপির সর্বভারতীয় সহসভাপতিকে। তাঁর বিরুদ্ধে আদিবাসী সমাজের জন্য কিছু না করার অভিযোগ উঠেছে।

যদিও তাঁদের শান্ত করতে চেয়ে বারবার দিলীপ ঘোষ বলেছেন, তিনি বিভিন্ন সময়ে আদিবাসীদের পাশে থাকার চেষ্টা করেছেন। তাঁদের চাল-ডাল দিয়েছেন। তাঁদের ঠিক কি কি দাবি রয়েছে তা জানতে চেয়েছেন তিনি। তাঁদের অভাব অভিযোগ লিখিত আকারে তাঁকে জমা দেওয়ার কথা বলেছেন দিলীপ ঘোষ।
কিন্তু কুর্মি নেতারা তাঁদের দাবিতে অনড় ছিলেন। উল্টে তাঁরা দাবি করেছেন, যেভাবেই হোক ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের অভাব অভিযোগ মিটিয়ে দিতে হবে না হলে কড়া আন্দোলন করবেন তাঁরা। এবং দিলীপ ঘোষকে জঙ্গলমহল থেকে নিষিদ্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে কুর্মি সমাজের বিক্ষোভের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। এতে জঙ্গলমহলে চাপ বেড়েছে বিজেপির। ২০১৮-র লোকসভা ভোটের সময় জঙ্গলমহলে বিজেপির ভোটার সংখ্যা বেড়েছিল। তৃণমূলের হাত থেকে এক প্রকার বেরিয়ে গিয়েছিল জঙ্গলমহল। যদিও একুশের বিধানসভা ভোটে অনেকটাই আসন সংখ্যা বাড়িয়েছিল শাসক দল।












Click it and Unblock the Notifications