Kunal On Dev: উদ্বোধক হিসেবে মমতার নাম মুছে দিলেন দেব! একই প্রকল্পের দু-বার উদ্বোধন নিয়ে খোঁচা কুণালের
Kunal On Dev: তৃণমূলের অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব)-কে ফের খোঁচা তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের। একই প্রকল্প দু-বার উদ্বোধনের অভিযোগ।
তাও আবার উদ্বোধকের নামের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে সেখানে নিজের নাম লিখিয়েছেন দেব। দাবি কুণালের।

আগেও নানাবিধ ইস্যুতে দেবের সমালোচনায় সরব হয়েছেন কুণাল ঘোষ। দেব কুণালের মতো অ্যাগ্রেসিভ না হলেও সেই সব কটাক্ষ বা সমালোচনার জবাব দিয়েছেন নিজের মতো করে। মোদ্দা কথা, অনেক সময় দেব পার্টি লাইন মানছেন না, বিরোধীদের গুণগান করে দলীয় কর্মী-সমর্থকদের মনোবল কমাচ্ছেন, এমন নানা অভিযোগ উঠেছে।
দেব অবশ্য বরাবরই সৌজন্য-কে সামনে রেখেছেন। সে কারণে কুণালের কটাক্ষের মোকাবিলাও করতে হয়েছে তাঁকে। এমনকী দেবের গোঁসা ভাঙাতে দলের শীর্ষনেতৃত্বকেও হস্তক্ষেপ করতে হয়েছিল। তবে এবার যা হলো তা কার্যত নজিরবিহীন। উদ্বোধক থেকে মুছে গেল খোদ দলনেত্রীর নাম, সেখানেই কিনা নাম বসল সাংসদের!
কুণাল ঘোষ এদিন ফেসবুকে দেবকে কটাক্ষে বিঁধেছেন। পোস্ট করেছেন দুটি ছবি। কুণালের দাবি, ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১২ মার্চ। সেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কর্তাব্যক্তিরা।
এরপর ক-দিন আগে ৪ সেপ্টেম্বর সাংসদ দেব ওটাই আবার উদ্বোধন করেন বলে দাবি কুণালের। তিনি ফেসবুকে লিখেছেন, উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম বদলে দেবের নাম আসে। মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায়। এলাকার মানুষ তো অবাক!!
সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ডটা করা যায়। শুধু রিলের নয়, রিয়েল হিরো! অভিনন্দন দেব।












Click it and Unblock the Notifications