বাড়িতে ইডির জিজ্ঞাসাবাদের মধ্যেই কড়া নাড়ল আয়কর দফতর! পিংলায় আত্মীয়ের বাড়িতে তল্লাশি
সময়টা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভাল যাচ্ছেন না। এদিন সকাল থেকে নাকতলার বাড়িতে যখন ঘন্টার পর ঘন্টা ধরে ইডির (ED) জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়, ঠিক তারই মধ্যেই পিংলায় তাঁর আত্মীয়ের বাড়
সময়টা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভাল যাচ্ছেন না। এদিন সকাল থেকে নাকতলার বাড়িতে যখন ঘন্টার পর ঘন্টা ধরে ইডির (ED) জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়, ঠিক তারই মধ্যেই পিংলায় তাঁর আত্মীয়ের বাড়িতে ইডি ও আয়কর হানা। পিংলায় যেখানে আয়কর (Income Tax) আধিকারিকরা হানা দিয়েছে, তা পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারীর বাড়ি বলেই জানা গিয়েছে। এদিন আয়কর দফতরের অভিযান সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, সেখানকার একটি ইংরেজি মাধ্যম স্কুল এবং তার সংলগ্ন বাগান বাড়ির মালিক পার্থ চট্টোপাধ্যায়, এমন খবর প্রকাশিত হয়েছিল সিপিএম-এর মুখপত্র গণশক্তি-সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে।

ভোর থেকে ১৩ জায়গায় ইডির হানা
ভোর রাতে খড়গপুর থেকে এসে পৌঁছয় সিআরপিএফ-এর একটি বড় দল। এরপর ভোর থেকেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়গাঙ্গুলির বাড়ি-সহ ১৩ টি জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা। ভোর সাড়ে চারটে নাগাদ শুরু হয় সেই অভিযান।

পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ
ইডির বেশ কয়েকটি তদন্তকারী আধিকারিক ভোরেই পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে। সঙ্গে সঙ্গে বাড়ি ঘিরে পজিশন নেয় সিআরপিএফ। খবর পেয়েই চলে আসেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সূত্রের খবর, অনুযায়ী বেশ কিছু নথি খতিয়ে দেখার পাশাপাশি মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির আধিকারিকরা। যা চলে ঘন্টার পর ঘন্টা। মধ্যে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করায় ইডির আধিকারিকরা চিকিৎসকের বন্দোবস্ত করেন। প্রতিবেদন লেখা শেষের সময় পর্যন্ত ইডির জিজ্ঞাসাবাদ চলছে।
সূত্রের খবর অনুযায়ী, এসএসসির নিয়োগ দুর্নীতি টাকা লেনদেন এবং কমিটি গঠন নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা।

পিংলায় আয়কর হানা
এরই মধ্যে খবর আসে পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারীর বাড়িতে ইডি ও আয়কর দফতর অভিযান শুরু করেছে। সেই দলে রয়েছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় আধিকারিক। সেখানেও তাঁদেরকে পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

ইংরেজি মাধ্যম স্কুল নিয়ে অভিযোগ
এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই-এর তরফে আয়কর দফতরের কাছে জানতে চাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত। তারই মধ্যে সিপিএম-এর মুখপত্র গণশক্তিতে প্রকাশিত একটি প্রতিবেদনকে ঘিরে বিরর্ক শুরু হয়।
সেই প্রতিবেদনে বলা হয়, পশ্চিম মেদিনীপুরের পিংলার ক্ষীরিন্দা মৌজায় ১৫ বিঘা জমির ওপরে গড়ে উঠেছে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। যা পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের স্মৃতিতে তৈরি হয়েছে। লকডাউনের সময়ে সেখানে কাঠা প্রতি প্রায় ১০ লক্ষ টাকা দরে জমি কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে এও বলা হয় যে স্কুল সেখানে তৈরি করা হয়েছে তার বাজার দল প্রায় ৪৫ কোটি টাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি পার্থ চট্টোপাধ্যায়ের তত্তাবধানেই সেই স্কুল তৈরি করা হয়েছে। সেই স্কুল এখন তাঁর জামাই দেখাশোনা করেন। সেই জামাইয়ের মামার বাড়িও সেই এলাকায়। এদিন আয়কর দফতরের অভিযান জামাইয়ের মামার বাড়িতে হয়েছে। তবে তার সঙ্গে ওই স্কুলের কোনও সম্পর্ক আছে কিনা তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications