"ধরে ধরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতাম", কাদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়েছেন। মঙ্গলবারও আক্রমণাত্মক মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি দুর্নীতি কাণ্ডে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট রায়ের পর গতকাল সাংবাদিক বৈঠক করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল এই দাবি করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজও এসএসসি কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।

রাজ্যের সাধারণ ঘরের পড়ুয়ারা সরকার পোষিত স্কুলগুলিতে পড়াশোনা করবে। সেই স্কুলের শিক্ষা ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেষ করে দিয়েছেন। মানুষ এই সম্পর্কে সচেতন হয়ে গিয়েছেন। তার একটা প্রতিফলন এবারে ভোটের মেশিনে পড়বে। এমনই আশা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
"যারা চাকরি দুর্নীতি করেছে, আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধরে ধরে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দিতাম। শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা তাদেরকে ধরে ধরে কারাগারে রেখে দেবে। ভাইপো ব্যানার্জি যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা ব্যক্তিগত সম্পত্তি করেছে, তাদের কোমরে দড়ি বেঁধে বাইরে নিয়ে আসুক। এই টাকা আদায় করুক এবং যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিক।" কড়া বক্তব্য রেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
"মানুষকে জেগে উঠতে হবে। সারা জীবন নিরীহ ভালো মানুষ থাকলে হবে না। মানুষ যতক্ষণ না আন্দোলনের পথে যাচ্ছে, গণ আন্দোলন গড়ে তুলছে, ততক্ষণ সমস্যার সমাধান হবে না। আদালত অনেকবার চেষ্টা করেছিল কিন্তু সম্পূর্ণ তথ্য দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়।" বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এত মানুষের চাকরি চলে যাওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাঁকে কৈফিয়ত দিতেই হবে। তমলুকের কাকটিয়া বাজারে নির্বাচনী প্রচারে এসে এমনই মন্তব্য করেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনও এলাকার মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী।












Click it and Unblock the Notifications