Ghatal: ভোটের আগের দিন বিপুল টাকা উদ্ধার ঘাটালে, বিজেপি নেতার গাড়িতে মিলল ২৪ লক্ষ টাকা
আগামীকাল ভোট। হাতে আর ২৪ ঘণ্টাও সময় নেই এরই মাঝে আবার ঘাটালে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমান টাকা। নাকা চেকিংয়ের সময় বস্তাবন্দি অবস্থায় বিজেপি নেতার গাড়িতে সেই টাকা উদ্ধার করে পুলিশ। বিজেপি নেতা জানিয়েছেন, পার্টির টাকা এটি। তিনি নিয়ে যাচ্ছিলেন পার্টিকে দেওয়ার জন্য।
ভোটের আগে থেকেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন লোকসভা কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে। নন্দীগ্রামের পাশাপাশি ঘাটাল কেন্দ্র নিয়েও এবার যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেেবর বিপরীতে এবার বিজেপি প্রার্থী করেছে হিরণকে। হিরণ েদবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চলেছেন ভোটের আগে থেকেই।

দেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী হিরণ। আগামীকাল ষষ্ঠদফায় ভোট গ্রহণ ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, কয়লা পাচার কাণ্ডের টাকা নিয়ে সিনেমা করেছেন অভিনেতা দেব। শুভেন্দু অধিকারী একাধিক বার এই অভিযোগ করেছেন দেবের বিরুদ্ধে।
শেষ পর্যন্ত অভিনেতা দেবের এই নিয়ে এবার পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থী হিরণকে। তিনি রীতিমতো হিসেব তুলে ধরে বলেছেন বিজেপি প্রার্থী হিরণও যে টাকা নিয়েছিলেন সেকথা কেন চেপে যাচ্ছেন বিজেপি নেতারা। এতোদিন চুপ করে ছিলাম এবার বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বলেই তথ্য প্রকাশ করেছেন তিনি। এমনই মন্তব্য করেন অভিনেতা দেব।
গতকাল এই নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের তরজা চরমে উঠেছে। ভোটেও তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। গত পরশু ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এই নিয়ে তুঙ্গে ছিল উত্তেজনা। পুলিশ পরিকল্পনা করেই বেছে বিজেপি প্রার্থী এবং নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তারপরে আবার আজ নাকা চেকিংয়ের সময় বিজেপি নেতার গাড়িতে ২৪ লক্ষ টাকা কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন উঠেেছ। বিজেপি নেতা দাবি করেছেন পার্টির তহবিলের টাকা তিনি নিয়ে যাচ্ছিলেন। সেই টাকা তিনি পার্টি অফিসে দেবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আজ সকাল থেকেই থমথমে হয়েছে ঘাটাল-নন্দীগ্রাম। নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনার পরে এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। দোকান পাট সব বন্ধ রয়েছে। কার্যত বনধের চেহারা নিয়েছে গোটা নন্দীগ্রাম।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications