নন্দীগ্রামে রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য অখিল গিরির! মমতাকে আদিবাসী বিরোধী বলে নিশানা বিজেপির
ছিল নন্দীগ্রামে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। সেই কর্মসূচি থেকে রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে কটাক্ষ তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরির। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। রাষ্ট্রপতি
ছিল নন্দীগ্রামে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। সেই কর্মসূচি থেকে রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে কটাক্ষ তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরির। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই।
|
নন্দীগ্রামে অখিল গিরির বিতর্কিত মন্তব্য
নন্দীগ্রামে বেলাগাম একটা সময়ে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের প্রতিদ্বন্দ্বী রাজ্যের মন্ত্রী অখিল গিরি। বলে দেখতে ভাল নয়, কী রূপসী! কী দেখতে ভাল। তারপরেই তিনি বলেন, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতি চেয়ারকে আমরা সম্মান করি। এরপর তিনি বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা!
|
বিজেপির নিশানায় মমতা
রাজ্য মন্ত্রিসভার সদস্য অখিল গিরির রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিষয়টি নিয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছে। বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের এক সদস্য রাষ্ট্রপতিকে অপমান করে বলেছেন, আমারা রূপের বিচার করি না। কিন্তু তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে?
এরপরেই অমিত মালব্য টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী বিরোধী বলে আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি অফিসকে সম্মান করেন না অভিযোগ করে অখিল গিরির মন্তব্যকে লজ্জাজনক বলেছেন।
|
কেন আদিবাসীদের এত ঘৃণা?
বিষয়টি নিয়ে টুইট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অদিবাসী বিরোধী বলে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য অখিল গিলি রাষ্ট্রপতিকে তাঁর বাহ্যিক রূপ নিয়ে অপমান করেছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার আদিবাসীদের এত ঘৃণা করে, সেই প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।

শুভেন্দুর হাত-পাঁজর ভাঙার হুঁশিয়ারি
তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত-পাঁজর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ১০ অক্টোবর নন্দীগ্রামের গোকুলনগরে শহিদ দিবস পালনের পরে রাতে তৃণমূলের মঞ্চে আগুন লাগানোর ঘটনা ঘটে। যা নিয়ে শুক্রবার উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। তৃণমূল পথ অবরোধ করলে সেখানে হাজির হল কুণাল ঘোষ, মন্ত্রী শশী পাঁজা, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, মন্ত্রী অখিল গিরি-সহ আরও অনেকে। সেই কর্মসূচি থেকেই অখিল গিরি শুভেন্দু অধিকারীর হাত-পাঁজর ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চান না বলেই তিনি চুপ করে আছেন। দলকে বাঁচাতে সব শক্তি নিয়ে ঝাঁপাবেন বলেও হুঁশিয়ারি দেন। যদিও রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নন্দীগ্রাম সংলগ্ন ভগবানপুরের বিজেপি বিধায়ক অখিল গিরিকে হাফপ্যান্ট পরা মন্ত্রী বলে কটাক্ষ করেছেন।












Click it and Unblock the Notifications