Haldia: দুর্নীতির অভিযোগ, গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান
Haldia: দুর্নীতির অভিযোগ, গ্রেফতার হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান
হলদিয়া পুরসভার দুর্নীতি নিয়ে তৎপর পুলিশ। গ্রেফতার করা হল হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে। শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আজই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। শ্যামল আদকের রক্ষাকবচ শেষ হয়েছে গতকাল।

হলদিয়া পুরসভাকে অধিকারীদের গড় বলা হয়ে থাকে। সেই হলদিয়া পুরসভায় একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসে। তারপরেই তৎপর হয় হলদিয়া পুলিশ। হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে একাদিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০২১ সালে টেন্ডার ডাকা নিয়ে দুর্নীতি রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ টেন্ডার ডেকে নিজের আত্মীয়কে বরাত পাইয়ে দিয়েছিলেন তিনি। প্রথমে তৃণমূল কংগ্রেসে থাকলেও পরে তিনি বিজেপিতে যোগ দেন। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হওয়ায় তিনি বিজেপিতে যোগ দেওয়াক রকেই শ্যামল আদাক বিজেপিতে যোগ দিয়েছিলেন।
গতকাল গভীর রাতে সুতাহাটা থানার পুলিশ গ্রেফতার করে তাঁকে। আজই তাঁকে আদালতে পেশ করা হবে। দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শ্যামল আদক। সেখান থেকে রক্ষা কবচ নিয়েছিলেন তিনি। গতকাল রাতেই তাঁর রক্ষাকবচের মেয়াদ শেষ হয়। তার পরেই সুতাহাটা থানার পুলিশ রাতে তাঁকে গ্রেফতার করে। অভিযোগ শুভেন্দু ঘনিষ্ঠ হওয়াতেই তাঁকে দুর্নীতির মামলায় ফাঁসানো হয়েছে.
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার মধ্যেই পূর্ব মেদিনীপুর নিয়ে তৎপরতা শুরু হয়ে দিয়েছে শাসক শিবিরে। পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। তারপরেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৎপর হয়েছেন কুণাল ঘোষ। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম পূর্ব মেদিনীপুর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications