বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে 'গো ব্যাক' পোস্টার, কারা করল এমন কাজ?

বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে 'গো ব্যাক' লেখা পোস্টার দেখা গেল। ময়নার বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। গাছে, বাড়ির পাঁচিলে বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া গিয়েছে। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।

এর আগে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে 'গো ব্যাক' স্লোগান শুনতে হয়েছিল। বিজেপির কর্মী - সমর্থকরা ওই কাজ করেছিল৷ তারই কি পালটা বিজেপি প্রার্থীর নামে পোস্টার দেখা গেল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

ফের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার। তমলুকের পর এবার ময়নায় দেখা গেল এই পোস্টার। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার পড়ায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে৷ গতকাল রামনবমীর দিন বিকাল থেকেই ময়নার বলাইপন্ডা এলাকার বিভিন্ন গাছে এরকম পোস্টার লাগানো আছে৷ লক্ষ্য করা যায়। পোস্টারে লেখা, "বিচারপতির কলঙ্ক অভিজিৎ গাঙ্গুলী গো ব্যাক গো।" এই পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, মানুষ তাঁকে পছন্দ করছেন না। তাই এই রকম পোস্টার দেওয়া রয়েছে। তাঁর ক্রেডিট হচ্ছে হাজার হাজার মানুষের চাকরি খাওয়া। তমলুকের মানুষ শিক্ষিত। তাই তমলুকের মানুষ এগুলো মেনে নেবেন না।

সিপিএমের তরফে সায়ন বন্দ্যোপাধ্যায় সেখানে লড়াই করছেন। তিনি এই ব্যাপারকে গুরুত্ব দিচ্ছেন না। " তমলুকের মানুষকে একটু বলতে বলুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কত কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেছেন?" প্রশ্ন করলেন বাম প্রার্থী।

কে বা কারা পোস্টার দিল? সেই নিয়ে চর্চা হচ্ছে৷ তবে বিজেপির তরফ থেকে এই বিষয়কে এখনই তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+