অভিষেকের দফতরে কেন গিয়েছিলেন? বিস্ফোরক দাবি করে প্রকাশ্যে কী বললেন হিরণ চট্টোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যােয়র দফতর ক্যামাখস্ট্রিটে গিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালে প্রচারে গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ প্রকাশ করার কথাও তিনি বলেছিলেন। অভিষেকের সেই মন্তব্যের পাল্টা জবাব বিজেপি প্রার্থী হিরণও মুখ খুলেছেন।

হিরণ দাবি করেছেন তাঁকে বারবার ফোন করে ডেকেছিলেন অভিষেক। এবং পার্টিকে জানিয়েই অনুমতি নিয়েই তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর কাছে সব কিছুর তথ্য প্রমাণ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সিসিটিভি ফুটেজ প্রকাশ করবেন সেদিন তিনি সবটা প্রকাশ্যে আনবেন।

Hiran

ঘাটালে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী হিরণকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে গিয়েছিলেন হিরণ? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই দাবিই করেছিলেন। তিনি বলেছিলেন ঘাটালের বিজেপির প্রার্থী তৃণমূলে যোগ গিতে চেয়েছিলেন। কিন্তু তিনি দরজা বন্ধ করে দিয়েছিলেন।

পাল্টা হিরণ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেকের দিকে। তিনি দবি করেছেন যদি সিসিটিভি ফুটে প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তিনিও সব তথ্য প্রমাণ প্রকাশ্যে আনবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাঁকে বারবার ফোন করে ডেকেছিলেন সেই তথ্য প্রকাশ করে দেবেন। সেই সঙ্গে তিনি পাল্টা অভিষেককে নিশানা করে বলেছেন। ২০২১-র বিধানসভা ভোটের আগে প্রশান্ত কিশোরের সঙ্গে শুভেন্দু অধিকারীর কাছে গিয়েিছলেন অভিষেক। সেখানে শুভেন্দু অধিকারীর হাতে পায়ে ধরেছিলেন তিনি। সেই সিসিটিভি ফুটেজ কি তিনি প্রকাশ করেছেন?

প্রসঙ্গত উল্লেখ্য ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেতা দেবকে। বারবার দেবের বিরুদ্ধে নিশানা করেছেন হিরণ। দেবের বিরুদ্ধে কয়লা পাচারের কালো টাকা সিনেমা তৈরি কাজে ব্যবহার করার অভিযোগ করেছিলেন হিরণ। কয়লাপাচার কাণ্ডে অবশ্য দেবকে তলব করে একাধিকবার জেরাও করেছে ইডি। দেব মাঝে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। পরে অভিষেকের মধ্যস্থতায় ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে রাজি হন তিনি।

ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রচারে দেবের বিরুদ্ধে একাধিকবার তীব্র আক্রমণ শানিয়েছেন হিরণ। যদিও দেব কখনও হিরণকে নিয়ে কোনও রকম কু মন্তব্য করেননি। কয়েকদিন আগে মেদিনীপুরে বিডিও অফিসে গিয়ে হিরণের হুমকি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাই নিয়ে কমিশনে নালিশও জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেছেল, খড়গপুর পুরসভার চেয়ারম্যান হতে চেয়েছিলেন হিরণ। তৃণমূল কংগ্রেস তাতে রাজি হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+