সিলিন্ডার ফেটে বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুরে

সিলিন্ডার ফেটে বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুরে

গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে চতুর্থ দফার আনলক পরিস্থিতির দ্বিতীয় দিনের লকডাউনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজিতে কেঁপে উঠল এলাকা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বসন্তিয়া এলাকায়।

সিলিন্ডার ফেটে বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুরে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নুরজামালের বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ ঘটে। অপর গোষ্ঠী সেখ মুশারফ সহ অনুগামীরা বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে ভেবে তাই বাড়ির উপর বোমা ছুড়ে বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের ব্যাপক বোমা গুলির লড়াই। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় আরও বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই একাধিক বোমাবাজি করে তৃণমূলের দুই গোষ্ঠীর বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। যদিও বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বোমাবাজির ঘটনায় একে অপরের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্বরা। এখনও এলাকায় রয়েছে চাপা উওেজনা। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে সেখ মোশারফ। তিনি পাল্টা দাবি করেছেন নুরজামাল সহ অনুগামীরা বাড়িতে বোমা মজুত রাখার সময় বিস্ফোরণ হয়। ঘটনায় একে অপরের বিরুদ্ধে তুলছে অভিযোগের আঙ্গুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+