Flood Situation: পুজোর মুখে বন্যার আশঙ্কা, পূর্ব মেদিনীপুরে প্লাবিত একাধিক গ্রাম

পুজোর আগে বন্যার ভ্রুকুটি বঙ্গে। নিম্নচাপ সরে গেলেও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাঁশকুড়ার একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম, তীব্র জ্লস্রোতে ভাঙছে পাকা বাড়ি

কাঁসাই নদীতে বাড়ছে জল, পাঁশকুড়ার চাঁপাডালি, গড় পুরুষোত্তমপুর ,জদরায় সহ বিস্তীর্ণ এলাকায় ভাঙ্গলো নদী বাঁধ। প্রবল বর্ষণে কাঁসাই নদীতে ক্রমাগত জল বেড়ে যাওয়ার ফলে ভাঙলো নদী বাঁধ, সেই ভাঙ্গা নদী বাঁধিয়ে হু হু করে গ্রামে জল ডুকছে। জলের স্রোতের মুখে পড়ে ভাঙলো একাধিক পাকা বাড়ি।

Flood

বাঁধ ভেঙ্গে রীতিমতো গ্রামে জল ডুকছে। সেই জলস্রোতের মুখে পড়ে পাকা বাড়িগুলি যেভাবে ভেঙে পড়ছে সেই চিত্র যথেষ্ট ভয়ের পরিবেশ সঞ্চার করছে এলাকা জুড়ে। ময়নার রামচন্দ্রপুর, প্রজাবার,শ্রীকন্ঠা, পূর্ব দোবাধি,পুরসা প্রভৃতি এলাকাতেও জল ঢুকেছে। প্লাবিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানুষজনদের। এমনকি অনেক ভগ্নপ্রায় বাড়িতে এখন অব্দি আটকে রয়েছে মানুষজন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে প্রভূত ক্ষয়ক্ষতির পরিমান ক্রমাগত বাড়তে পারে এমনই আশঙ্কা রয়েছে ওই এলাকার বাসিন্দারা।

কেবল পাঁশকুড়া নয় বাঁকুড়া-পূর্ব বর্ধমান জেলাতেও একাধিক গ্রামে জল ঢুকে পড়েছে। ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে নিম্নচাপের বৃষ্টির জেরে ডিভিসির জল ছাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়ে হয়েছে। দামোদর নদের জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে একাধিক জায়গায়। নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

দামোদর নদের জল বেড়ে যাওয়ায় হরিণখোলা দর্জিপোতায় মুণ্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে গিয়েছে। বর্ধমানের জামালপুরে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে দামোদর, মুণ্ডেশ্বরী, রূপনারায়ণের জল। আরামবাগ, খানাকুলে নদীবাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে দিয়েছেয়। ডিভিসি জল ছাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+