Hilsa Fish in Digha Mohana: দিঘার মোহনায় টন টন ইলিশ, ওজন এক কেজিরও বেশি! দাম কমল অনেকটাই
Hilsa Fish in Digha Mohana :কথায় আছে মুখে-ভাতে বাঙালি! ইতিমধ্যে বর্ষার মরশুমও শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি ভেজা দিনে কি আর ইলিশ ছাড়া চলে। কিন্তু চাইলেই কি পাওয়া যায় মহামূল্যের 'রূপালি শস্য'। তবে এবার ইলিশপ্রেমী মানুষের জন্যে স্বস্তির খবর।
বাঙালির পাতে পড়তে চলেছে দীঘা মোহনার ইলিশ। বর্ষা চলে এলেও জালে ইলিশ না ওঠায় মন খারাপই ছিল মৎস্যজীবীদের। মরশুমের প্রথম ইলিশ পাওয়া গেল দীঘা মোহানায়। আজ শনিবার প্রায় ২৫ টনের মত ইলিশ উঠেছে দীঘা মোহনায়। গত ১৫ই জুন ব্র্যান্ড পিরিয়ড কাটিয়ে মৎস্য শিকারে নেমেছিলেন মৎস্যজীবীরা।

কাকদ্বীপ কিংবা ডায়মন্ড হারবারে প্রথম দিকে অল্পসল্প ইলিশ পাওয়া যায়! কিন্তু তাতে মন ভরেনি বাঙালির। কিন্তু আজ শনিবার দীঘা মোহনায় পাওয়া গেল ২৫ টনের মতন ইলিশ। এক একটি ইলিশের ওজন ১ কিলো থেকে ১ কেজি ২০০। আবার ৪০০ থেকে ৫০০ গ্রামেরও প্রচুর ইলিশ এদিন জালে ধরা পড়েছে।
এক কিলো থেকে বারোশো কিলো ওজনের ইলিশের দাম ৮০০ থেকে ৯০০ টাকা। আবার ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের দাম ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে দীঘা মোহনায়। তবে দাম আরও কমবে বলেই জানাচ্ছেন মৎস্যজীবীরা। তাদের কথায় দীঘা মোহনায় এরপরেও আরও ট্রলার গুলিতে ইলিশ মাছ আসছে।
দীঘা ফিশারম্যান ফ্রী স্ট্যাটাস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন, পূবালী হাওয়া এবং ঝিরঝির বৃষ্টির কারণে ইলিশ আসার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে এত পরিমাণ ইলিশ জালে ধরা পড়েছে। মরশুমের প্রথম ইলিশ জালে আসায় খুশি মৎস্যজীবীরা।
সাধারণত আষাঢ়-শ্রাবণ মাসেই ইলিশ প্রচুর পরিমাণে পাওয়া যায়। দীর্ঘ ব্যান্ড পিরিয়ডের পরে আরও বেশি পরিমাণ ইলিশ আসবে এবং ইলিশের মাছের সাইজটা অনেকটা বড় হবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের কথায়, এবারে কিছুটা হলেও মৎস্যজীবীদের মুখে হাসি ফুটবে।

তবে গত কয়েক বছর সেভাবে ইলিশের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এবারে বৃষ্টি নামতেই আবহাওয়া অনুকূল থাকায় ইলিশের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছেন মৎস্যজীবী থেকে শুরু করে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আজ ২৫ টনের মত ইলিশ পাওয়া গেলেও আর কয়েক দিনের মধ্যে আরও বেশি পরিমাণ ইলিশ আসতে চলেছে দীঘা মোহনায়। ইতিমধ্যেই বেশ কয়েকশো টলার দীঘা মোহনায় ঢুকেছে আর অধিকাংশই ফিশিং করে ফিরছে বলে টলার মালিকদের সূত্রে খবর।












Click it and Unblock the Notifications