ঘূর্ণিঝড়ের আশঙ্কায় চূড়ান্ত প্রস্তুতি পূর্ব মেদিনীপুরে, উত্তাল রূপ সমুদ্রের

আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা এখন বঙ্গোপসাগরে। সমুদ্র ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে। যত সময় এগোচ্ছে, তত চিত্র বদলাবে বঙ্গোপসাগরের। ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত তৈরি হবে কী না, সেই সম্পর্কে সঠিক তথ্য বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি সেই দিকে এগোচ্ছে। এমনই মনে করছে হাওয়া অফিস।

আন্দামান সাগরের কাছেই ঘূর্ণাবর্ত আকারে সিস্টেমটি রয়েছে। তবে আগামী কাল সেটি নিম্নচাপ আকারে রূপ নিতে পারে। যত সময় এগোবে, শক্তি বাড়াবে নিম্নচাপ। ক্রমে ঘূর্ণিঝড়ের আকার নেবে সেটি। কিন্তু কতটা শক্তিশালী হবে সেই ঘূর্ণিঝড়? কোথায় গিয়ে ল্যান্ডফল হবে? সেই নিয়েও চর্চা চলছে। পূর্ব মেদিনীপুরের কোস্টাল এরিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব বরাবর পূর্ব মেদিনীপুর জেলায় দেখতে পাওয়া যায়। এবারও সেই প্রভাব দেখা যাবে। এই আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। কোস্টাল এলাকায় বাড়ানো হচ্ছে নজরদারি।

আজ সোমবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে। সমুদ্রের ঢেউ আরও বাড়বে। মৎস্যজীবীদের আজ থেকেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে রয়েছেন, তাদেরও ফিরে আসতে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

অতীতের ঘূর্ণিঝড়গুলিতে দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় ভারী ঝড়বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়েছে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর এলাকায়। এবার সেই কারণেই আগাম সতর্কতা জারি করা হয়েছে। উৎসবের মাস। এই সব এলাকায় পর্যটকদের ভিড়ও থাকছে। সামনেই কালীপুজো। তাই কোনওরকম বিপদ যাতে না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। সমুদ্রের জল বহু এলাকায় ঢুকে যায়। বাঁধগুলির দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। নীচু অংশের জায়গা থেকে প্রয়োজনে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার ল্যান্ডফল কোথায় হবে, সেদিকে এখন নজর রাখা হচ্ছে। মূলত ওড়িশা উপকূলের দিকে ল্যান্ডফল হলে, পূর্ব মেদিনীপুরে তার প্রভাব সব থেকে বেশি পরে। তেমন হলে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হবে।

ফ্লাড সেন্টারগুলিও খোলা হয়ে গিয়েছে। নবান্ন থেকে প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কন্ট্রোল রুমও খোলা হচ্ছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+