Exit Poll: বিজেপি না তৃণমূল কে জিতবে শুভেন্দু অধিকারীর জেলায়, স্পষ্ট ইঙ্গিত মিলল বুথ ফেরত সমীক্ষায়
একুশের বিধানসভায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই পূর্ব মেদিনীপুরে জেলাকে এপি সেন্টারে পরিণত করেছিল। সেই রেশ পঞ্চাযেত নির্বাচনের বলবৎ রয়েছে। তাই এই জেলা কার দখলে যায়, তা নিয়ে রাজনৈতিক মহলের উৎসাহ তুঙ্গে। এই অবস্থায় বুথ ফেরত সমীক্ষায় মিলল আভাস।
বুথ ফেরত সমীক্ষায় আভাস, পূর্ব মেদিনীপুর জেলায় এবার কাঁটে কা টক্কর হতে পারে। তৃণমূল ও বিজেপির এই লড়াইয়ে কে টেক্কা দেবে? সি ভোটারের সমীক্ষায় আভাস, তৃণমূল এই কাঁটে কা টক্করে শেয হাসি হাসতে পারে। বিজেপি লড়াই দিলেও শুভেন্দুর জেলায় জয় থেকে দূরে রয়ে যাবে তারা।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩৫ থেকে ৪৫টি আসন। আর বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩২টি আসন। সেক্ষেত্রে তারা জয় থেকে দূরে রয়ে যাবে। আর বাম ও কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সাকুল্যে দুটি আসন।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ম্যাজিক ফিগার ৩৬টি। সেক্ষেত্রে তৃণমূল এই জেলা পরিষদ জিততে পারে বলে আভাস সি ভোটারের সমীক্ষায়। তবে বিজেপি এবার জোর লড়াই দেবে বলেই ইঙ্গিত দিয়েছে সমীক্ষা।
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বহু জেলাতেই বিরোধীরা টক্কর দিচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই শেষ হাসি হাসার সম্ভাবনা বিরোধীদের মধ্যে কারো নেই। তবে উত্তরবঙ্গে বিজেপি দুটি জেলা পরিষদ ছিনিয়ে নিতে পারে।

দক্ষিণবঙ্গে শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে যেমন তৃণমূলই শেষ হাসি বাসবে বলে আভাস মিলেছে, সংযুক্ত মেদিনীপুরের আরও দুই জেলা পশ্চিম মেদিনীর ও ঝাড়গ্রামেও এবার তৃণমূলের জয়ের সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুরের ৬০টি আসনের মধ্যে ৩১ থেকে ৪১টি পেতে পারে তৃণমূল। আর বিজেপি পেতে পারে ১৯ থেকে ২৫টি আসন। বাম-কংগ্রেস পেতে পারে সর্বোচ্চ ৪টি।
তেমনই ঝাড়গ্রামের জেলা পরিষদ আসন ১৯টির মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩ থেকে ১৭টি। আর বিজেপি পেতে পারে ২ থেকে ৬টি। বাম-কংগ্রেস পেতে পারে বড়োজোর একটি আসন। ফলে শুভেন্দুর পাশাপাশি দিলীপ ঘোষের জেলাতেও সাফল্য পাচ্ছে না বিজেপি।
আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরেও এবার বিজেপি সাফল্যের খোঁজ পাবে না বলে আভাস দিয়েছে সি ভোটারের সমীক্ষা। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এই জেলায় ২১ আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১১ থেকে ১৫টি আসন। বিজেপি পেতে পারে ৬ থেকে ১০টি আসন। বাম-কংগ্রেস বড়োজোর ১টি।












Click it and Unblock the Notifications