সবাই আমার ফ্যান,আমি কাকার ফ্যান " কেশপুরের হপনম মান্ডির সঙ্গে ছবি পোস্ট দেবের

তান্ত দিন আনা দিন খাওয়া একজন মানুষ। কেশপুরের বাসিন্দা সেই ব্যক্তি এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল। প্রথমে বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে। এখন ভাইরাল হলেন তৃণমূল প্রার্থী দেবের সঙ্গে। তবে দেব নিজেই তার সঙ্গে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তার থেকেই শুরু হয়েছে হইচই।

সম্প্রতি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে গ্রামবাসীদের একটি ভিডিও ভাইরাল হয়। কেশপুরের একটি পুরনো ঘটনা প্রসঙ্গে হিরণ কথা বলার ভাষা হারিয়েছিলেন। তখন এক ব্যক্তি পাশ থেকে বলেন, "বাংলা কথাই বল না।" আর সেই ভিডিও ইন্টারনেট দুনিয়ায় দল মত নির্বিশেষে ভাইরাল হয়।

কেশপুরের বিশ্বনাথপুরের সেই মাঝবয়সী বাসিন্দার চুলে পাঁক ধরা। এক মুখ গোঁফ, দাঁড়ি। সেই ব্যক্তির নাম হপনম মান্ডি। দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য তিনি। রাজনীতির সঙ্গে সরাসরি কোনও সম্পর্কই নেই এই ব্যক্তির। ২০১৬ সালে রহস্যময় ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিজেপি কর্মী বিনয় মান্ডি। সেই বিনয় মান্ডি প্রতিবেশী এই হপনম মান্ডি।

এবার সেই ব্যক্তিকে দেখা গেল দেবের সঙ্গে। দেব তাকে এক হাতে জড়িয়ে ধরে আছেন। ছবি, ভিডিও তোলা হয়েছে। সেই ছবি দেব নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ওই ব্যক্তিকে 'কাকা' বলে ডাক দিয়েছেন।

মঙ্গলবার দুপুরের পরে সোশ্যাল মিডিয়ায় দেব একটি ছবি প্রকাশ করেছেন। কেশপুরের বাসিন্দা হপনম মান্ডির সঙ্গে দেবকে দেখা গিয়েছে। দেব সেখানে প্রচারে গিয়েছিলেন। এই কথা পরিষ্কার। আর সেখানেই ওই ব্যক্তি ছিলেন। দেব তাকে কাছে টেনে নেন। তাকে জড়িয়ে ধরেন। ওই ব্যক্তিকে দেখিয়ে দেব বলেন, "সবাই আমার ফ্যান,আমি কাকার ফ্যান।"

আশপাশের তরুণ যুবকেরা তখন উচ্ছ্বসিত। দেব ও কাকাকে নিয়ে ছবি ভিডিও করতে মশগুল সকলে। 'কাকা ইজ রক' এই কথাও শোনা যায়। দেব সেই কথা নিজেও বলেছেন। দেবের সঙ্গে এই ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেখানেই সকলে উচ্ছ্বসিত।

হিরণের সঙ্গে ওই ব্যক্তির ভিডিও ঘিরে চর্চা হয় নেট দুনিয়ায়। হিরণকে ব্যঙ্গ কথাও ইন্টারনেটে অনেকে বলেছেন। কিন্তু দেবের বেলায় দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। তারা দুজনেই হাসিমুখে। আর সেই ছবি ভিডিও নেটিজেনদের মধ্যেও উৎসাহ যুগিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+