উত্তপ্ত নন্দীগ্রাম, মমতার অভিযোগে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ কমিশনের
দ্বিতীয় দফার ভোটে রাজ্যের একাধিক ঘটনার সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠালেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক (সিইও) আরিজ আফতাবকে ফোনও করেন তিনি।
সকাল থেকে একের পর এক অভিযোগ নন্দীগ্রামে। কোথাও তৃণমূল কর্মীদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না, বুথে এজেন্ট দেওয়া হচ্ছে না। ভয় দেখানো হচ্ছে। এমন হাজারো অভিযোগ সামনে আসে।
এরপরেই বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ নম্বর বুথে পৌঁছানো মাত্র অগ্নিগর্ভ চেহারা নয় পরিস্থিতি। জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় দুঘন্টারও বেশি সময় ধরে বুথের মধ্যে আটকে থাকতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরের উত্তেজিত জনতাকে সামলাতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়।

বুথে বসেই ফোন রাজ্যপালকে
সন্ত্রাসের পরিবেশ নন্দীগ্রামে। বুথ থেকেই রাজ্যপালকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল ধনকড়কে বিস্তারিত ভাবে জানানো হয়। নন্দীগ্রামে কি অবস্ত্যহা সেটা ধনকড়কে জানান মমতা। বলেন, হিন্দিভাষী গুণ্ডারা অশান্তি করছে। তাঁর দাবি, 'বিহার ও উত্তরপ্রদেশের গুণ্ডারা এসে ঝামেলা পাকাচ্ছে। আমরা নির্বাচন কমিশনে সকাল থেকে ৬৩টি অভিযোগ জানিয়েছি। আবার অভিযোগ করা হবে।' কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে রাজ্যপালের কাছে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কমিশনের আধিকারিকদেরও ফোন করেন মমতা
বুথে বসে একের পর এক ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের আধিকারিকদের ফোন করেন তিনি। বিস্তারিত ভাবে নন্দীগ্রামের ঘটনা আরও একবার তাঁদেরকে জানান নেত্রী।

সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠালেন উপ মুখ্য নির্বাচন কমিশনার
দ্বিতীয় দফার ভোটে আরও উত্তপ্ত বাংলা। গত কয়েকদিন ধরে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছিল নন্দীগ্রামকে। নজিরবিহীনভাবে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু দেখা যায়, বেলা বাড়তেই উত্তেজনা ছড়ায় সেখানে। এমনকি, একের পর এক বিধানসভা কেন্দ্র থেকে উত্তেজনার খবর সামনে আসে। রাজ্যের একাধিক ঘটনার সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠালেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক (সিইও) আরিজ আফতাবকে ফোনও করেন তিনি।

প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
একের পর এক অভিযোগ। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর। সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের। জানা যায়, রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানতেই মুখ্য নির্বাচন কমিশনার ফোন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। কারন রাজ্যের একের পর এক জায়গার অশান্তির খবরে উদ্বিগ্ন কমিশন। রাতারাতি প্রত্যেকটি ঘটনার বিস্তারিত রিপোর্ট চাইলেন তিনি। পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন তিনি। কমিশনের তরফে জেলা আধিকারকিদের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে বলে খবর।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি
অন্যদিকে, আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এমন ঘটনা ঘটেছে। বুথ থেকেই রাজ্যপালকে ফোন করেন মমতা। নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে অভিযোগ জানান মমতা। নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে আদালতে যাবেন বলে জানিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন সকাল থেকে এই কেন্দ্র থেকে ৬৩টি অভিযোগ জমা পড়েছে। বহিরাগতদের নিয়ে সেখানে অশান্তি পাকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। সকাল থেকে বিজেপি বুথ দখল করে ৮০ শতাংশ ছাপ্পা ভোট দিয়েছে। বুথের ২০০ মিটারের মধ্যে এতো লোক কেন নির্বাচন কমিশনকে তিনি অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications