Egra Blast: 'এর হিসেব হবে', ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাই', পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করে হুঁশিয়ারি শুভেন্দুর
এগরায় খাদিকুল গ্রামে পৌঁছেই হুঁশিয়ারির সুর শুভেন্দু অধিকারীর কণ্ঠে। তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন 'এর হিসেব হবে, কেউ ছাড়া পাবেন না'। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তিনি।
বাংলা জ্বলছে অভিযোগ করে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সঙ্গে তিনি দাবি করেছেন রাজ্য সরকার যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন সেই টাকা কেন্দ্রের। কেন্দ্রের জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল থেকে টাকা দেওয়া হচ্ছে। ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

তিনি গ্রামবাসীদের সচেতন করে বলেছেন, রাজ্য সরকার এনডিআরএফের টাকা থেকে ক্ষতিপূরণ ঘোষণা করেেছ রাজ্য সরকার। এনডিআরএফের টাকা থেকে নয় রাজ্য সরকারকে ১০ লক্ষ টাকা দিতে হবে। হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। তিনি গ্রামবাসীদের বলেছেন সাংসদ বিধায়কদের কাছ থেকে টাকা নেবেন না। গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ক্ষতিপূরণের টাকা নেবেন।
এদিন গ্রামে দাঁড়িয়েই এনআইএ তদন্তের কথা বারবার দাবি করেছেন। যে বাড়ির কাছে বিস্ফোরণ ঘটেছে সেখানে দাঁড়িয়ে তিনি রীতিমত হুঁশিয়ারির সুরে বলেছেন কাউকে ছাড়া হবে না। সকলের হিসেব হবে। এই ব্যর্থতার জন্য পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দািব করেছেন তিনি। সেই সঙ্গে মহামিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশমন্ত্রীক পদত্যাগের দাবিতে এগরায় মহামিছিলের ডাক দিয়েছেন তিনি।

এগরায় বিস্ফোরণ স্থল থেকে প্রমাণ লোপাট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেকারণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলার দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল বিস্ফোরণের ঘটনায় ৯ জনের প্রাণ গিয়েছে। ২ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই হাইকোর্টে এনআইএ তদন্তের আবেদন করেছেন।

পুলিশ মৃতদেহ লোপাট করছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি শাসিত পঞ্চায়েত। তাঁর এনআইএ তদন্তে আপত্তি নেই। ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ ঘটনাস্থলে ফরেন্সিক টিম নিয়ে যাওয়ার কথা সিআইডির বিশেষ টিমের। গতকাল রাজেই সেখানে গিয়েছিলেন জ্ঞানবন্ত সিং। ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications