Egra Blast 'মৃতদেহ লোপাট করছে পুলিশ', এগরায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর

এগরায় মৃত্যু হয়েছে অনেকের। সেখান ছেতে দেহ লোপাট করছে পুলিশ। সাত সকালে টুইট করে গুরুতর অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এগরায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। গতকাল শুভেন্দু অধিকারীই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন।

আজ সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনি এগরার খাদিকুল গ্রামে পৌঁছে যাবেন বলে টুইটে জানিয়েছেন। আবার আজই সেখানে ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে যাচ্ছে সিআইডির প্রতিনিধিদল। গতকাল রাতেই মুখ্যমন্ত্রী নির্দেশে জ্ঞানবন্ত সিং ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ আলাদা করে এফআইআর দায়ের করে তদন্ত করবে বলে জানিয়েছেন।

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এগরায় খাদিকুল গ্রামে। কাঁথির বাড়ি থেকে বেরোনের সময় তিনি অভিযোগ করেছেন, রাজ্যের পুলিশ মন্ত্রীর ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটছে। রাজ্যের পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। খাদিকুল গ্রামে পৌঁছনোর আগে তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এনআইএ তদন্তের দাবি নিয়ে তাঁর আইনজীবী হাইকোর্টে মামলা করবে।

এগরায় বিস্ফোরণ

সকালেই অবশ্য টুইট করে একের পর এক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লিখেছেন, মৃত্যুর সংখ্যা অনেক পুলিশ দাঁড়িয়ে থেকে দেহ লোপাট করছে। প্রমাণ লোপাটের আগে রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। এদিকে গতকালই বিেজপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন।

গতকাল থেকেই বিজেপি নেতারা এনআইএ তদন্তের দাবি জানিয়ে আসছে। তাতে আপত্তি নেই বলেই জানিয়েেছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে এগরা থানার আইসিকে শোকজ করা হয়েছে। আগে থেকে তাঁর কাছে কেন খবর ছিল না তা নিয়ে তীব্র আক্রমণ করেেছন তিনি।

এদিকে আজই মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডির একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে এবং ফরেন্সিক টিমও যাচ্ছে। খাদিকুল গ্রামের বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন তাঁরা অভিযোগ করেছেন পুলিশ জানার পরেও কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশের বিরুদ্ধে রীতিমত ক্ষোভে ফুঁসছে তাঁরা। ঘটনার পরেই পালিয়ে গিয়েছেন ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+