Egra Blast: ভানু বাগের সঙ্গে IC-র যোগ নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
এগরা বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন ভানু বাগকে প্রোটেকশন দিত পুলিশ। আই ভানু বাগের কাছ থেকে ৫০,০০০ টাকা করে নিত। তৃণমূল কংগ্রেস নেতা ভানু বাগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন তিনি।
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। মানস ভুঁইঞা, সৌমেন মহাপাত্র এবং দোলা সেন সেখানে গিয়েছিলেন। তাঁদের দেখে গ্রামবাসীরা চোর চোর স্লোগান দিতে থাকেন। তৃণমূল চোর স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। দোলা সেন বলেছেন এটা ছোট রাজনীতি। বড় কোনও ঘটনা নয়। এটা পরিকল্পনা করে করা হয়েছে বলে দাবি করেছেন মানস ভুঁইঞা।

তৃণমূলের প্রতিনিধি দল সেখানে পৌঁছনোর আগেই সকালে খাদিকুল গ্রামে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গ্রামে স্বজনহারাদের সঙ্গে কথা বলেন তিনি। গ্রামবাসীদের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ঘটনার এনআইএ তদন্ত হবেই। হাইকোর্টে ইতিমধ্যেই তাঁর আইনজীবী এই নিয়ে মামলা করেছেন। আগামিকাল মামলার শুনানি।
শুভেন্দু অধিকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর রীতিতম হুঁশিয়ারি দিয়ে বলেছেন কেউ রেহাই পাবে না এর হিসেব হবে। তিনি দাবি করেছেন পুলিশের মদতেই গ্রামে বেআইনি ভাবে বাজি কারখানা চালাতেন ভানু বাগ। এগরা থানার আইসি ভানু বাগের কাছ থেকে ৫০,০০০ টাকা করে নিতেন। সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তোলা তোলানো হত। সেকারণেই পুলিশের নাকের ডগায় বেআইনিভাবে চলত বাজি কারখানা।

এদিকে গতকালের পর থেকে আর খোঁজ নেই ভানু বাগের। তিনি বাইকে করে সাহারা গ্রাম হয়ে ওড়িশায় পালিয়ে গিয়েছেন বলে দাবি গ্রামবাসীদের। বাইকে করে তাঁকে পালাতে দেখা গিয়েছে। ভানু বাগ নিজেও আহত হয়েছেন। সেই পোড়া ক্ষত নিয়েই স্ত্রীকে নিয়ে বাইকে করে ওড়িশায় তিনি পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ভানু বাগের সন্ধানে ওড়িশায় পৌঁছে গিয়েছে পুলিশ।
সূত্রের খবর ওড়িশার সীমানা লাগোয়া কোনও একটি বাড়িতে লুকিয়ে রয়েছেন ভানু বাগ। সেখানে থেকেই গোপনে চিকিৎসা করাচ্ছেন তিনি। ধরা পড়ে যাওয়ার ভয়ে কোনও হাসপাতালে যাননি। কোন বাড়িতে ভানু বাগ লুকিয়ে রয়েছেন তার সন্ধান চালাচ্ছে পুলিশ। এদিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি ২ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক।












Click it and Unblock the Notifications