Egra Blast: পোড়া শরীর নিয়েই বাইকে পালান তৃণমূল নেতা, ভানুর খোঁজে ওড়িশায় পুলিশ
বিস্ফোরণে আহত হয়েছিলেন ভানু বাগও। গ্রামবাসীদের রোষের হাত থেকে বাঁচতে পোড়া শরীর নিয়ে্ বাইকে করে ওড়িশায় পালিয়ে যান তিনি। গ্রামেরই কয়েকজন তাঁকে পালাতে সাহায্য করেছেন বলে অভিযোগ। তাঁর সন্ধানে ওড়িশায় পৌঁছে গিয়েছে পুলিশ।
দোষীকে গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা নাকি বাম আমোল থেকেই খাদিকুল গ্রামে বেআইনি ভাবে বাজি কারখানা চালাতেন। তাঁকে এর আগে ৬ বার গ্রেফতারও করা হয়েছিল।

ভানু বাগের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। গ্রামে বাজির ব্যবসা করার জন্য ৬টি বাড়ি বিক্রি করেছিল । বাম জমানায় একাধিকবার বিস্ফোরণ ঘটেছে। বাজি তৈরির পাশাপাশি বোমা তৈরিও করতেন ভানু বাগ। পুলিশের হাতে বারবার গ্রেফতার হয়েও বাজি তৈরির ব্যবসা ছাড়েননি তিনি। কখনো ভয় দেখিয়ে কখনও টাকার লোভ দেখিয়ে গ্রামবাসীদের বাজি তৈরির কাজ করাতেন ভানু বাগ।

খাদিকুল গ্রামে বিস্ফোরণ স্থলের কাছেই গোপন কুঠুরির হদিশ পাওয়া গিয়েছে। সেখানে বারুদ মজুদ রয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বিস্ফোরণে আহত হয়েছিলেন ভানু বাগ নিজেও। তারপরেই তিনি এঁবং তাঁর স্ত্রী পালিয়ে যান। বাইকে করে পালান তাঁরা। সাহারা গ্রাম থেকে ওড়িশার দিকে পালিয়ে গিয়েছেন ভানু বাগ। মোচর বাইকে চারজন ছিলেন। তার মধ্যে এক মহিলাও ছিলেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

বিস্ফোরণে মারা গিয়েছে কমপক্ষে ৯ জন। তাঁদের সাহায্য করার বদলে এলাকা ছেড়ে পালিয়ে যান ভানু বাগ। তারপর থেকেই ভানু বাগের জন্য ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গ্রাম পরিদর্শন করেছেন তিনি। ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন। এবং হাইকোর্টে মামলাও করেছেন তিনি।












Click it and Unblock the Notifications