Egra Blast: টিকল না শুভেন্দুর NIA তদন্তের দাবি, এগরা বিস্ফোরণ কাণ্ডে CID-তেই আস্থা রাখল হাইকোর্ট

এগরা বিস্ফোরণ কাণ্ডে সিআইডি তদন্তেই ভরসা রাখল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। কিন্তু তাতে আমোল দেয়নি আদালত। সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে। বিস্ফোরক আইনে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১২ তারিখের মধ্যে সিআইডিকে রিপোর্ট দিতে বলা হয়েছে আদালতে। মামলার পরবর্তী শুনানিও ১২ জুন।

 এগরা বিস্ফোরণ কাণ্ডে CID-তেই আস্থা রাখল হাইকোর্ট

এদিকে গতকাল এগরায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রামবাসীদের আস্বস্ত করে জানিয়েছিলেন এর এনআইএ তদন্ত তিনি করিয়ে ছাড়বেন। গতকালই তাঁর আইনজীবী হাইকোর্টে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন বিজেপির পক্ষ থেকে এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছিল।

আদালতে বিজেপির আইনজীবী দাবি করেছিলেন, বাজি কারখানার আড়ালে এখানে বোমা তৈরি হচ্ছিল। সেখানে বাজি কারখানা ছিল না বোমা তৈরি হচ্ছিল সেটা খতিয়ে দেখা জরুরি। আদালতে ঘটনাস্থলের ছবিও দেখান আইনজীবী। সেই ছবি দেখে বিচারপতি বলেন, 'হে ভগবান! এত ছিন্ন ভিন্ন মৃতদেহ !' বিস্মিত প্রধান বিচারপতি বলেছেন, বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে।

 এগরা বিস্ফোরণ কাণ্ডে CID-তেই আস্থা রাখল হাইকোর্ট

বিজেপি এই ঘটনা নিয়ে এনআইএ দাবি করেছিলে। তাতে আপত্তি নেই বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বৃহস্পতিবার সকালেই গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগকে। ওড়িশায় পালিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর দেহেরও অনেকটা অংশ পুড়ে গিয়েছে। ওড়িশার হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে তাঁর। সুস্থ হলে তাঁকে রাজ্যে নিয়ে আসা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+