Egra blast: বাজি কারখানায় গোপন কুঠুরির হদিশ, আজ ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

Egra blast: এগরায় বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শণে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজই তিনি ঘটনাস্থল পরিদর্শণ করবেন। ইতিমধ্যেই পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। গোটা গ্রাম থমথমে হয়ে হয়েছে। রাগে ফুঁসছে এগরার খাদিকুল গ্রাম।

গতকাল এগরায় তৃণমূল কংগ্রেস নেতা ভানু বাগের বাজি কারখানায় তীব্র বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। অভিযুক্ত ভানু বাগ পলাতক। গতকালই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এগরায় বিস্ফোরণ

গতকাল এগরায় খাদিকুল গ্রামে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা জনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। তৃণমূল কংগ্রেস নেতা ভানু বাগের বাড়িতেই অবৈধ ভাবে চলত বাজি কারখানা। সেখানেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে গোটা বাড়ি পুড়ে খাক গিয়েছে।

এগরায় বিস্ফোরণ

বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়েছিল দেহ। রাস্তার উপরে পুকুরে গিয়ে পড়েছিল দেহ। স্থানীয়রাই প্রথমে এসে উদ্ধারকাজ শুরু করে। তারপরে দমকল এসে আগুন নেভায়। ঘটনাস্থলে পুলিশ এলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এগরা থানার আইসিকে হেনস্থা করা হয়। এমনকী পুলিশকে লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। খাদিকুল গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন সব জেনেও পুলিশ কিছু করেনি।

আগেও নাকি ৬ বার এই ভানু বাগের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। ভানু বাগকে একাধিকবার গ্রেফতারও করা হয়েছে। তারপরেও বেআইনি ভাবে বাজি কারখানা চালিয়ে গিয়েছেন তিনি। ভানু বাগের বাড়িতে গোপন কুঠুরির হদিশ মিলেছে। সেখানে বারুদ মজুত করে রাখা রয়েছে বলে জানা গিয়েছে। সকাল থেকে থমথমে হয়ে রয়েছে গোটা গ্রাম। দোষীর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দোষীকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে। ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশের রিপোর্ট পাওয়ার পর এগরা গ্রামের আইসির বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সেখানে যাচ্ছেন। গতকালই তিনি এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন।

বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েত। এখানে তৃণমূল কংগ্রেসের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএ এবং সিবিআই তদন্তে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের চিকিৎসার খরচ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+