ED Raid: ফের ইডি তৎপরতা রাজ্যে, বিশাল বাহিনী নিয়ে সরকারি আবাসনে চলছে অভিযান

কাকভোরে ভের ইডি অভিযান রাজ্যে। এবার নজরে ঝাড়গ্রাম। ভোররাত থেকে ঝাড়গ্রামের সরকারি আবাসনে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে চলছে তল্লাশিষ। তবে কোন মামলায় এই তল্লাশি অভিযান তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে ১০০ দিেনর কাজের শংসাপত্রে কারচুরিপ অভিযোগে এই তল্লাশি অভিযান। যে ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তার নাম শুভ্রাংশু মণ্ডল। মনরেগা প্রকল্পের শংসা পত্রে কারচুপির অভিযোগে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।

ED raid at Jhargram Government housing

মধ্যরাত থেকেই কলকাতায় ইডির দফতরে তৎপরতা শুরু হয়েছিল। কাকভোরেই তাঁরা গাড়ি নিয়ে রওনা দেন ঝাড়গ্রামের পথে। ভোররাতে সেখােন পৌঁছেই সিআরপিএফ জওয়ানরা গোটা আবাসন ঘিরে ফেলেন। জানা গিয়েছে সেসময় আবাসনের সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ বাহিনীর গাড়ির শব্দে সকলের ঘুম ভেঙে যায়। এবং যে বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সেই বাড়িতেও সকলেই ঘুমিয়েছিলেন। তাঁদের ঘুম থেকে তুলে তল্লাশি অভিযান শুরু করেন ইডির আধিকারীকরা।

ইডি তল্লাশির খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশও সকাল সকাল হাজির হয়ে গিয়েছে সরকারি আবাসনে। তারাও রয়েছেন সেখানে। ঝাড়গ্রাম থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। তিনি ভেতরে প্রবেশ করতে চাইলে তাঁকে ইডি অফিসাররা ভেতরে ঢুকতে দেননি। তিিন আধিকারীকদের কাছে তল্লাশি চালানোর অনুমতি পত্র দেখতে চেয়েছিলেন। সেই কাগজ দেখানোর পর ঘটনাস্থল থেকে চলে যান তদন্তকারীরা।

ঝাড়গ্রামের বাছুরডোবায় এই সরকারি আবাসনে তল্লাশি চালাচ্ছে ৬ জনের একটি দল। শুভ্রাংশু মণ্ডল নামে এই সরকারি অফিসার মাইরিটি ডিপার্টমেন্টের আধিকারিক। তিনি একাধিক জেলায় কাজ করেছেন এই দফতরে। মরেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল। এবার ইডিও তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য এখন ইডি যেকোনও অভিযানে বিশাল পুলিশ বাহিনী নিয়ে যাচ্ছে। সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারীকরা। অনেকের মাথা ফেটে গিয়েছিল। তারপরে যখনই যেখানে তদন্তে বা তল্লাশিতে যাচ্ছেন ইডির আধিকারীকরা তাঁদের সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। আগে থেকেই তারা গোটা এলাকা ঘিরে ফেলছে যাতে কোনও রকম হামলার ঘটনা না ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+