দিঘা সংলগ্ন জুনপুটে হবে ডিআরডিওর মিসাইল পরীক্ষা? জোর জল্পনা
কাঁথি জুনপুট উপকূলে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে। মিসাইলের শক্তি পরীক্ষা হবে। তাই নিয়ে শুরু এখন জোর চর্চা। জল্পনা শুরু বিভিন্ন মহলে। কিন্তু কবে হবে এই পরীক্ষা? খুব তাড়াতাড়ি এই পরীক্ষা হবে। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও (DRDO) সূত্রে তেমনই খবর পাওয়া যাচ্ছে।
পূর্ব মেদিনীপুরের দিঘার কাছেই এক নতুন ইতিহাস তৈরির পথে। সাধারণত পড়শি রাজ্য ওড়িশাকেই এই রকম পরীক্ষার জন্য বেছে নেয় ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও (DRDO)। তবে এবার কেন্দ্রীয় এই সংস্থা বেছে নিয়েছে বাংলার উপকূলকেই।

সমুদ্র শহর দিঘার খুব কাছেই আর একটি জায়গা। সেখানেই মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটতে চলেছে যুগান্তকারী এক ঘটনা। পূর্ব মেদিনীপুরের আর একটি উপকূল এলাকা হল জুনপুট। সেখানেই মিসাইল পরীক্ষা হবে। এমন কথা শোনা যাচ্ছে।
চলতি ফেব্রুয়ারি মাসের শেষের দিক কিংবা মার্চ মাসের শুরুতে মিসাইল টেস্ট লঞ্চ হবে। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন বা ডিআরডিও এই পরীক্ষা চালাবে। জানা গিয়েছে, দিঘার কাছে কাঁথির জুনপুট উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ওই মিসাইল উৎক্ষেপন হবে।
দিঘার নতুন সমুদ্র সৈকত হিসেবে জুনপুট এখন বেশ জনপ্রিয় হয়েছে। পর্যটকদের একটি অংশ প্রতিদিন ভিড় জমাচ্ছেন। শনি, রবিবার ছুটির দিনে বহু পর্যটকের ভিড় হয়। পর্যটন ব্যবসাও বাড়ছে। এবার সেই জুনপুটই সোনালি এক ইতিহাসের সাক্ষীর পথে।
পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন সূত্রের খবর কেন্দ্রীয় নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ডিআরডিও জমি নেয়। ২০১৬ সালে কন্টাই ১ নং ব্লকের বিরামপুট এলাকায় আট একর জমি তারা নিয়েছে। ২.৮৩ কোটি টাকার বিনিময়ে ৮ একরের বেশি জায়গা নিয়েছে তারা সেখানেই তৈরি করা হচ্ছে রেডার স্টেশন।
আগামি ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুতেই সেখানে মিসাইলের শক্তি পরীক্ষা গবেষণা হবে। কিন্ত কী ধরনের পরীক্ষা হবে? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওড়িশার বালেশ্বর ও দিঘার জুনপুট থেকে মোট দুটি মিসাইল উৎক্ষেপণ হবে। ওই দুটি মিসাইল উপরে সংযুক্ত হওয়ার পর কী পরিস্থিতি তৈরি?
তাই দেখাই পরীক্ষার প্রধান উদেশ্য এই মিসাইল পরীক্ষার দিন আশপাশের এক কিমি এলাকা জুড়ে কোনও জীবজন্তু, মানুষ যাতে না থাকে। তার একটি আবেদনপত্র ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে দেওয়া হয়েছে ডিআরডিওর পক্ষ থেকে। এই কথাই জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications