Doctor Attacked: সরকার আশ্বাস দিলেও কোথায় নিরাপত্তা? ভগবানপুরে আক্রান্ত কর্তব্যরত চিকিৎসক

Doctor Attacked: সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের দাবি, নিরাপত্তা বাড়ানো হয়েছে।

কিন্তু বাস্তবে সরকারের দাবি প্রতিফলিত হচ্ছে কোথায়? এবার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই নিগৃহীত হলেন এক চিকিৎসক। ঘটনা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের।

Doctor Attacked

কেন চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে না? এই প্রশ্নেই চিকিৎসককে মারধরের অভিযোগ কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানপুর বাজকুল রোডে একটি বাইক দুর্ঘটনা ঘটে। বাইক আরোহীকে তাঁর বন্ধুরা নিয়ে যান কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

চিকিৎসক মিন্টু দে জানিয়েছেন, ওই রোগী আসার পর প্রাথমিক চিকিৎসার জন্য বলেন নার্সদের। বৃষ্টি পড়ায় তিনি বাইকে না এসে হেঁটে পৌঁছন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। দেখা যায়, বাইক আরোহীর কলার বোন ভেঙেছে। তার চিকিৎসার বন্দোবস্ত না থাকায় রেফার করা হয় তমলুক জেলা হাসপাতালে।

কেন এখানে চিকিৎসা হবে না, কেন অন্যত্র নিতে হবে, এমন প্রশ্ন তুলে চিকিৎসকের সঙ্গে তর্ক জুড়ে দেন রোগীর সঙ্গে থাকা লোকজন। যাঁরা সংখ্যায় জনা ১৫ ছিলেন বলে জানা যাচ্ছে। তর্কাতর্কির মধ্যেই রোগীর সঙ্গে থাকা লোকজন হুমকি দেন, স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর করলেই সব সরঞ্জাম নতুন করে আসবে।

তর্কাতর্কির মধ্যেই রোগীর সঙ্গে থাকা লোকজনরা আপত্তিকর শব্দ-সহকারে আক্রমণ করেন। তখন প্রতিবাদ করেন চিকিৎসক। এরপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ চিকিৎসকের। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে গেলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

যাঁরা এসেছিলেন তাঁরা আগেও এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে গোলমাল করেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁর কথায়, আমাদের সাধ্যমতো পরিষেবা এখানে দেওয়া হয়। যা আমাদের হাতের বাইরে পরিকাঠামোগত কারণে, তখনই বড় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় ভগবানপুর থানার পুলিশ। রোগীর সঙ্গে অনেকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+