পুরভোটের জন্য কাঁচা বাঁশ তৈরিই আছে, তৃণমূলকে হুঁশিয়ারিতে বেলাগাম দিলীপ ঘোষ

পুরভোটের জন্য কাঁচা বাঁশ তৈরিই আছে, তৃণমূলকে হুঁশিয়ারিতে বেলাগাম দিলীপ ঘোষ

কাঁচা বাঁশ তৈরিই আছে। প্রয়োজন হলেই ব্যবহার করা হবে। বাংলায় ১০৮ পুরসভা ভোট সামনেই। সেই ভোটের মুখে কাঁচা বাঁশ তৈরির নিদান দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পুরভোটে বিজেপিকর্মীদের মারধর, মনোনয়ন জমা দিতে বাধা, প্রচারের বাধা দেওয়া হচ্ছে। তারই পাল্টা তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।

পুরভোটের জন্য কাঁচা বাঁশ তৈরিই আছে, তৃণমূলকে হুঁশিয়ারিতে বেলাগাম দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ বলেম, বিজেপিকর্মীরাও এবার তৈরি হচ্ছে। তাঁরা কাঁচ বাঁশ তৈরি করে রাখছেন। আসন্ন নির্বাচনে প্রয়োজন হলে তাঁরা ব্যবহার করবেন সেই কাঁচা বাঁশ। দিলীপের এই নিদানের পরই পাল্টা সরব হয়েছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ যে কাঁচা বাঁশের নিদান দিয়েছে, সেটা কার উপর প্রয়োগ করবেন।

কুণাল ঘোষের কথায়, বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব চলছে। তাই দিলীপদা বোধহয় কাঁচা বাঁশ তৈরি করে রাখরা কথা বলেছেন বিজেপির অন্য গোষ্ঠীর জন্য। আর এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের নেতা অজিত মাইতি বলেন, বিজেপিতে লাঠি ধরার লোকই নেই। কারা সেই কাঁচা বাঁশ তুলবেন। এখন যদি দিলীপবাবু নিজে কাঁচা বাঁশা রেডি করেন, সেটা অন্য কথা।

দিলীপ ঘোষ বলেন, তৃণমূল জানে আসন্ন পুরভোটে বিজেপি জিতবে। তাই ভয় দেখিয়ে বিজেপির পোস্টার, ব্যানার ছিঁড়ে দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু বিজেপির লোকেরা যথেষ্ট যথেষ্ট শক্তপোক্ত। জেলার পুরসভাগুলিতে তৃণমূলকে বিনা যুদ্ধে জায়গা ছাড়া হবে না। তৃণমূল যেমন জবাব চাইবে, বিজেপি তেমন জবাবই দেবে। বিজেপি একেবারে তৈরি আছে।

দিলীপ ঘোষ বলেন, নির্বাচন কমিশনকে বলে কিছু হবে না। ভোট নিজেদেরকেই করতে হবে। সেইমতোই তৈরি হচ্ছে বিজেপি। রিপোর্ট দিলে রিপোর্ট চলে যাবে, কাজের কাজ কিছু হবে না। তাই নিজেরা ভোট করার প্রস্তুতি চালানো হচ্ছে। তাই বাঁশ কেটে রাখা হয়েছেছ। প্রয়োজন হলে সেই কাঁচা বাঁশ ব্যবহার করতে পিছপা হবে না বিজেপি।

কুণাল ঘোষ বলেন, বিজেপি বুঝে পেরে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েও কাজের কাজ হয়নি। বিগত বিধানসভায় অনেক হাঁকডাক করে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করেছিল বিজেপি। কোম্পানির পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনে, ইচ্ছামতো রাজ্য পুলিশকে রদবদল করেও বিজেপি হেরে ভূত। তাই কেন্দ্রীয় বাহিনীর দাবি থেকে সরে এখন কাঁচা বাঁশের নিদান দিচ্ছে। স্বরূপ ধরা পড়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+