তৃণমূল কোথাও নেই, সবই পুলিশ! আনিস হত্যাকাণ্ডে হাওড়া গ্রামীণের এসপিকে নিশানা দিলীপ ঘোষের
ভয় দেখিয়ে পুরভোটে জেতার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস (trinamool congress)। এদিন সকালে খড়গপুরে চা চক্রে এমনটাই অভিযোগ করলেন বিজেপির (bjp) সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। আমতার আনিস খানের (anish ghosh) হত্য
ভয় দেখিয়ে পুরভোটে জেতার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস (trinamool congress)। এদিন সকালে খড়গপুরে চা চক্রে এমনটাই অভিযোগ করলেন বিজেপির (bjp) সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। আমতার আনিস খানের (anish ghosh) হত্যাকাণ্ডে নিচুতলার দুই পুলিশকর্মীর গ্রেফতার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সিট আসল ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে।

সন্ত্রাস করে জেতা যাবে না
পুরভোট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এবার সন্ত্রাস করে ভোটে জেলা যাবে না। তাঁর অভিযোগ বিভিন্ন জায়গায় তৃণমূল জোর করে ঢাণ্ডা ধরাচ্ছে। পাশাপাশি ভয় দেখিয়ে পুরভোটে জেতার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে তৃণমূলের অস্তিত্ব কার্যত অস্বীকার করে তিনি বলেছেন, তৃণমূল কোথাও নেই, সবই পুলিশ। পুলিশই সর্বত্র তৃণমূলকে সাহায্য করে বেড়াচ্ছে বলে অভিযোগ তাঁর।

সিট তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে
বুধবার আমতার আনিস হত্যাকাণ্ডের ঘটনায় দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই পদক্ষেরপ যথেষ্ট নয়। এদিন এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, সিট এই মামলায় আসল ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। দুটো সাধারণ পুলিশ এবং সিভিককে বলি করে এই মামলা চাপা দেওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন একটা ছেলেকে হত্যা করা হয়েছে, যা কার্যত মেনে নিয়ে পুলিশ। পুলিশ কেন মেরেছে, এর পিছনেই বা কে রয়েছে, তা সামনে আনা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

হাওড়া গ্রামীণের এসপিকে নিশানা
দিলীপ ঘোষ এদিন দাবি করেছেন, শুরুতেই তদন্তকে প্রভাবিত করেছেন, এমন অফিসারদের বরখাস্ত করা হোক। এখানকার এসপিকে কেন এখনও সাসপেন্ড করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। হাওড়ার সিনিয়র অফিসারদের সাসপেন্ড করে তদন্ত শুরুর দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখে এক্ষেত্রে শুধু দিলীপ ঘোষই শুধু নন, প্রায় সব বিরোধী দল এবং নেতা হাওড়া গ্রাণীণের এসপি সৌম্য রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

বিপ্লবী ভাইরা কোথায়, প্রশ্ন করেছিলেন দিলীপ ঘোষ
বুধবার ঘাটাল পুরসভার প্রচারে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, হরিয়ানায় সংখ্যালঘু খুন হলে তৃণমূল রাস্তায় নামে। কিন্তু আজ তাঁর বিপ্লবী ভায়ের কোথায়। তাঁর প্রশ্ন ছিল সংখ্যালঘুদের সব থেকে বড় হিতাকাঙ্খী রাস্তায় নেই কেন? ২৭ ফেব্রুয়ারির পুরভোটে তৃণমূলের মোকাবিলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, কাঁচা বাঁশ কেটে রেখেছে বিজেপির কর্মী-সমর্থকরা। দরকারে তা ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications