৬ মাসের মধ্যে না শুধরালে হাত-পা ভেঙে দেব, তৃণমূল কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলীপের
৬ মাসের মধ্যে না শুধরালে হাত-পা ভেঙে দেব, তৃণমূল কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলীপের
শাসক দলকে আক্রমণ করে ফের প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সরাসরি তৃণমূল কর্মীদের হুমকি দিয়েছেন তিনি। ৬ মাসের সময়সীমা বেঁধে দিয়ে দিলীপ হুমকি গিয়ে বলেেছন, 'এর মধ্যে সন্ত্রাস বন্ধ না করলে হাত-পা-ভেঙে ফেলে রেখে দেব।' আর তাতেও কাজ না শ্মশানে পাঠানো হুমকি দিয়েছেন তিনি। হলদিয়ার অনুষ্ঠান থেকে দিলীপের এই হুঁশিয়ারিতে উত্তাপ বেড়েছে শাসক দলে।

দিলীপের হুঁশিয়ারি
রাজ্যে সন্ত্রাস শুরু করেছে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। হলদিয়ার সভা থেকে তাঁদের হুঁশিয়ার করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তীব্র আক্রমণ করে বলেছেন, ৬ মাস সময় িদচ্ছি তার মধ্যে না শুধরালে হাত-পা ভেঙে দেওয়া হবে তৃণমূল নেতা কর্মীদের। তারমধ্যেও না শুধরালে শ্মশান যাত্রা করতে হবে বলে হুঁশিয়ারি গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

মমতাকে আক্রমণ
দিলীপ ঘোষ অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শাসক দলের নেতা কর্মীরা গোটা কাজ্যে সন্ত্রাস শুরু করেছে। বিরোধী দলগুলির নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে। এমনকী বিজেপির নেতা কর্মীদের খুন পর্যন্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। কেউ বিজেপি করছে জানলেই তাঁর বাড়িেত গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আলুর দাম বৃদ্ধি নিয়ে আক্রমণ
রাজ্যে সব জিনিসের দাম বৃদ্ধি নিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। কিনি অভিযোগ করেছেন তৃণমূলের নেতাদের কাটমানির জন্যই আলুর দাম বাড়ছে রাজ্যে। প্রসঙ্গত উল্লেখ্য আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য গত কয়েকদিন ধরেই শহরের একাধিক বাজারে হানা দিয়েছে টাস্কফোর্স। অবৈধ মজুতদারি কোথাও চলছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পার্টিটাই উঠে যাবে
গতকাল প্রাতর্ভ্রমণে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে বলেছেন এবার তৃণমূল পার্টিটাই উঠে যাবে। বাধাকপির পাতা ছাড়াতে ছাড়াতে আর কপিটাই থাকবে না। ২ জন ছাড়া তৃণমূল পার্টিতে আর কেউ থাকবেন না। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা গত কয়েকদিন ধরেই জোরদার হচ্ছে। যদিও অমিত শাহ সেরকম কোনও ইঙ্গিত দেননি। বা সম্ভাবনার কথাও জানাননি।












Click it and Unblock the Notifications