চাষির আলু যাচ্ছে ফড়েদের খপ্পরে, তার কাটমানি যাচ্ছে কালীঘাটে, কৃষিবিল নিেয় মমতা আক্রমণ দিলীপের

চাষির আলু যাচ্ছে ফড়েদের খপ্পরে, তার কাটমানি যাচ্ছে কালীঘাটে, কৃষিবিল নিেয় মমতা আক্রমণ দিলীপের

চাষিদের ফলানো কষ্টের ফসল সস্তা দামে কিনে নিয়ে ফড়েরা দাপিয়ে বেরাচ্ছে বাজারে। আর কাটমানি যাচ্ছে কালীঘাটে। শনিবার হলদিয়া কৃষিবিলের সমর্থনে প্রচারে নেমে এমনই অভিযোগ করেছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন চাষিদের কাছে ৫ টাকায় আলু কিনে বাজারে ৪০ টাকার বিক্রি হচ্ছে। আর ৩৫ টাকা কাটমানি চলে যাচ্ছে কালীঘাটে।

মমতাকে আক্রমণ দিলীপের

মমতাকে আক্রমণ দিলীপের

কৃষিবিলের সমর্থনে ফের মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। হলদিয়ায় কৃষিবিলের সমর্থনে সভা করেন তিনি। সেখানে দিলীপ রীতিমতো মমতা সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেছেন, রাজ্যের চাষিদের থেকে ৫ টাকায় আলু কিনে ৪০ টাকায় বাজারে বিক্রি হচ্ছে বাজারে। আর ৩৫ টাকা চলে যাচ্ছে কালীঘাটে। সেই টাকা ভাগ হয়ে যাচ্ছে তৃণমূলের দালালদের মধ্যে।

সিপিএম-কংগ্রেসকে আক্রমণ

সিপিএম-কংগ্রেসকে আক্রমণ

এদিন এক যোগে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন সিপিএম কংগ্রেসের দালালরা কৃষকদের লুঠ করে খেত। তারা এখন কৃষি আইনের বিরোধিতা করছেন। কৃষকদের স্বার্থ সুরক্ষিত হবে বুঝতে পেরেই বিরোধিতা শুরু করেছে তারা।

কৃষিবিলের প্রচার

কৃষিবিলের প্রচার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই কৃষিবিলের প্রচারো জোর অভিযানে নেমেছে বিজেপি কর্মী সমর্থকরা। কৃষকদের ঘরে ঘরে গিয়ে কৃষিবিল নিয়ে বোঝানোর উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। তাই জেলায় জেলায় কৃষি বিলের সমর্থনে প্রচার, মিটিং মিছিল শুরু করেছেন দিলীপ ঘোষরা।

কৃষি বিলের বিরোধিতায়

কৃষি বিলের বিরোধিতায়

মোদী সরকারে কৃষিবিলের বিরোধিতায় উত্তাল গোটা দেশ। পাঞ্জাবে দফায় দফায় চলছে কৃষক বিক্ষোভ। কৃষি বিলের বিরোধিতায় এনডিএ জোট ছেড়েছে পাঞ্জাবের শিরোমণি অকালি দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+