Christmas 2023: দিঘা-মন্দারমণিতে উপচে পড়া ভিড় পর্যটকদের, লক্ষাধিক মানুষের ঢল!
ছুটির মরসুম শুরু হয়ে গিয়েছে গোটা বাংলা জুড়েই। উৎসবে মেতেছেন সাধারণ মানুষ। সমুদ্র সৈকতেও জনজোয়ার এসে আছড়ে পড়েছে। দিঘা মন্দারমণি সমুদ্র সৈকতে সাধারণ মানুষের বিপুল ভিড়। হোটেল গুলিতেও আর তিল ধারণের জায়গা নেই। প্রশাসনের তরফ থেকেও নজরদারি চলছে।
বড়দিন উপলক্ষে জমজমাট দিঘার সমুদ্র সৈকত। আবহাওয়া যথেষ্ট অনুকূলে। সেই কারণে দিঘা মন্দারমণি উপকূলে পর্যটকদের ঢল নেমেছে। আগামী বছরের শুরু পর্যন্ত সাধারণ মানুষের এই ভিড় লক্ষ্য করা যাবে। এমনই অনুমান করছে হোটেল সংগঠন ও পুলিশ প্রশাসন। বছর শেষে দিঘাতে উৎসবের আয়োজন করা হয়েছে। সব দিক থেকে বলতেই হয় সমুদ্র উপকূল এখন সম্পূর্ণ উৎসবের মেজাজে।

বড়দিনের ছুটি মানে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা সমুদ্র উপকূল। দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির সমুদ্র সৈকতে এবারও রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা। বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা সৈকত নগরী। সেই সঙ্গে বড়দিনের ছুটি আনন্দে অনেকে ঝাউবনে পিকনিকের আনন্দে মেতে উঠেছেন।
শনিবার থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে সমুদ্র সৈকতে। ভিড় ক্রমশ বাড়ছে। এবার কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে দিঘার সৈকতে। প্রশাসন সূত্রে এমনই খবর। এই ভিড়কে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাড়তি পুলিশ নিয়োগ করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মহিলা পুলিশের বাহিনীকে নজরদারিতে নামানো হয়েছে।
সমুদ্রের স্নানের বিচগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চলছে। পাশাপাশি সাদা পোশাকে বেশ পুলিশ নিয়োগ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে। যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে মরিয়া প্রশাসন।
বড়দিনে দিঘায় যেন উপচে পড়া ভিড়। দেদার খাওয়া দাওয়া সেলফি আড্ডা সঙ্গে সমুদ্রস্নান। পিকনিকের মুড়ে মেতে উঠেছেন পর্যটল। বড়দিনে ওল্ড দিঘা, নিউ দিঘা সহ সমস্ত বিচে প্রচুর পরিমাণে পর্যটক ভিড় জমিয়েছেন। পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার করা হয়েছে। কোনওরকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত রয়েছে দিঘা পুলিশ।
নুলিয়াদেরও সজাগ থাকতে বলে হয়েছে। সমুদ্র স্নানে নেমে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য নজরদারিও চালানো হচ্ছে। ভোর থেকেই দিঘার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে পর্যটক এসেছেন। একদিকে উইকএন্ড। অন্যদিকে বড়দিনের ছুটির আনন্দের মেজাজে মেতে উঠেছে সৈকত সুন্দরী দিঘা। দিঘা সহ উপকূলবর্তী সমস্ত বিচে প্রচুর পর্যটক এসেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications