Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাবার দেখানো পথেই ছেলে! অতিথি হয়ে সম্ভবত মোদীর সভায় থাকছেন দিব্যেন্দু

বাবার দেখানো পথেই হাঁটছেন অধিকারী পরিবারের আরও এক সদস্য? এমনটাই ইঙ্গিত মিলছে। আমন্ত্রিত অতিথি হিসাবে সম্ভবত মোদীর সভাতে উপস্থিত থাকছেন দিব্যেন্দু অধিকারী। তবে শিশির অধিকারী থাকবেন কিনা তা নিয়ে জল্পনা

অধিকারী পরিবারেও পদ্ম ফুটবে! এমনটাই বলেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও তা কবে তা কিছু স্পষ্ট করেননি তিনি। ফলে কবে অধিকারী পরিবারে পদ্ম ফুটবে তা নিয়ে একটা জল্পনা ছিল।

কিন্তু জল্পনাকে কার্যত সত্যি করে রবিবার অমিত শাহের সভায় গেলেন শিশির অধিকারী। অমিত শাহের হাত থেকে নিয়ম অনুযায়ী দলীয় পতাকা না নিলেও বিজেপির পক্ষেই গোলা ফাটাতে দেখা গেল শিশিরবাবুকে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও দিলেন কড়া বার্তা। শিশিরবাবুর দাবি, বিজেপিতে ঠেলে পাঠানো হল তাঁদের।

বাবার পথেই ছেলে

বাবার পথেই ছেলে

গত কয়েকদিন আগেই মেদিনীপুরের একটি সভা থেকে শুভেন্দু বলেছিলেন শিশিরবাবু যাবেন মোদীর সভায়। তবে তার আগে অমিত শাহজির সভায় যেতে বলব তাঁকে। ছেলের কথা শুনেই শাহের সভায় যোগ দিলেন তিনি। এবার কি বাবার পথে ছেলে দিব্যেন্দুও। এমনটাই জল্পনাই তৈরি হয়েছে। শুভেন্দু, শিশিরবাবুর পর অধিকারী পরিবারে দিব্যেন্দুকে নিয়েই সবথেকে জল্পনা। এখনও পর্যন্ত তৃণমূলে থাকলেও সেভাবে দলে তাঁর কোনও সম্মাণ নেই। এমনটাই জানিয়েছেন তিনি। ফলে খুব শীঘ্রই তাঁকে নিয়ে চলা রাজনৈতিক গুঞ্জন শেষ হবে বলে ওয়ান ইন্ডিয়াতে একান্ত সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন দিব্যেন্দু। শোনা যাচ্ছে, বুধবারেই সমস্ত গুঞ্জনের ইতি ঘটবে বলে।

মোদীর সভার আমন্ত্রণ পত্র এসেছে!

মোদীর সভার আমন্ত্রণ পত্র এসেছে!

আগামী বুধবার কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাতে শুভেন্দু অধিকারীর থাকার সম্ভাবনা রয়েছে। থাকতে পারেন আরও আশেপাশের বেশ কয়েকটি প্রার্থীরা। আর সেখানেই দিব্যেন্দু অধিকারীরর থাকার সম্ভাবনা রয়েছে। যদিও আমন্ত্রিত অতিথি হিসাবেই তিনি সেই সভাতে উপস্থিত থাকতে পারেন বলে খবর। তবে এখনই দলীয় পতাকা হাতে তুলে নেবেন না। যেমনটা শিশিরবাবুও নেননি। সে পথেই হাঁটবেন দিব্যেন্দু। শুধমাত্র মোদীর সভাতে উপস্থিত থাকারই কথা রয়েছে তাঁর। ইতিমধ্যে সভাতে আক্রমণ থাকতে সাংসদের কাছে আমন্ত্রণ পত্র এসেছে বলে খবর।

সভায় থাকতে পারেন শিশিরও!

সভায় থাকতে পারেন শিশিরও!

মোদী সভায় যাবেন শিশিরবাবু, মন্তব্য করেছিলেন শুভেন্দু। কিন্তু তার আগেই অবশ্যই ছেলের কথা শুনে অমিত শাহের সভাতে যোগ দিয়েছিলেন। ফলে মোদীর সভায় থাকবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। তবে সূত্রের খবর, দিব্যেন্দু যাচ্ছেন। শিশিরবাবুও নাও যেতে পারেন সেখানে। এমনটাই জানা যাচ্ছে। তবে অন্য একটি সূত্র বলছে, অধিকারী গড় কাঁথি বলেই পরিচিত। আর সেখানেই সভা হচ্ছে। সেই সভায় মোদীর সঙ্গেই একমঞ্চে দেখা যেতে পারে শিশির অধিকারীকে।

বিজেপিতে কোন ভূমিকায় দেখা যেতে পারে শিশিরকে?

বিজেপিতে কোন ভূমিকায় দেখা যেতে পারে শিশিরকে?

শিশির অধিকারী দাপটের সঙ্গে এদিন বলেছেন, নন্দীগ্রামে শুভেন্দুই জিতবেন। আর নতুন দলে শিশিরবাবুর কী ভূমিকা হতে পারে , তা নিয়ে শিশির অধিকারী জবাবে বলেন, শুভেন্দু যা বলবে সেই ভূমিকাই হবে। তিনি একই সঙ্গে যোগ করেন,'শুভেন্দু আমাদের মাউথ পিস। '

মমতাকে তোপ

মমতাকে তোপ

এদিন নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দাগেন শিশির অধিকারী। তিনি বলেন , একদিন যে দল করেছিলেন তা 'ফ্যাক্টরি' ছিল । শুভেন্দুদের প্রতি মমতার 'গদ্দার' তকমা নিয়ে তৃণমূল সুপ্রিমোর নাম না করে শিশির অধিকারী বলেন, 'উনি তো ফ্যাক্টরির মালিক' এর মতো বলছেন। এছাড়াও যে পদে বর্তমানে শিশির অধিকারী রয়েছেন, তা ছাড়া নিয়ে তিনি বলেছেন, পদ ছাড়া নিয়ে ওরাই বলতে পারবেন, আমার বলার দরকার নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+