বেলদায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

বেলদায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

সোমবার ভোর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো এক কাঠের মিল ও তার যন্ত্রাংশ। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনা বেলাদা থানার দিঘা পুকুর এলাকার।

বেলদায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা জানা যায়নি। কি কারণে এই আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তার তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ। যদিও দমকল,পুলিশ ও স-মিল এর মালিকের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগতে পারে। দিঘা পুকুর এলাকার আতাবউল্লা খান নামে এক ব্যক্তির স-মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা গিয়েছে। দৈনন্দিন কাজের পর মিলটি রাতে বন্ধ অবস্থায় ছিল। আর পাশাপাশি কেউ ছিল না।তাই আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

এই ঘটনা ঘটে যাওয়ার পর স্থানীয়রা দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণ করার আগেই বিশাল আগুনে পুড়ে ভস্মীভূত হয় সবকিছু।পরে খড়গপুর ও এগরা থেকে দমকল বিভাগের তিনটি ইঞ্জিন প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে স-মিল এর মেশিনসহ প্রায় সমস্ত কাঠ। যদিও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সমস্ত দিক খতিয়ে দেখছে দমকল ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+