Suvendu-Dev: ৫০ লাখ! 'দেবের কীর্তি' ফাঁস শুভেন্দুর, ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, পাল্টা অভিনেতা

Suvendu Adhikari- Dev: হাতে আর মাত্র কয়েকঘণ্টা! আগামী শনিবার অর্থাৎ ২৫ মে নির্বাচন রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র সহ রাজ্যের একাধিক আসনে। আর সেই নির্বাচনের আগেই তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শুভেন্দু অধিকারী।

পালটা ভদ্রতাকে দুর্বলতা না ভাবার কথা বললেন ঘাটালের বিদায়ী সাংসদ। অন্যদিকে বিরোধী দলনেতার পোস্টকে হাতিয়ার করে দেবকে (Suvendu Adhikari- Dev) অভিনয় ছাড়ার বার্তা বিজেপি প্রার্থী হিরণের।

Suvendu-Dev

  • Suvendu Adhikari- Dev: বিস্ফোরক পোস্ট করবেন বলেছিলেন...

গত কয়েকদিন আগেই ঘাটালে দাঁড়িয়ে বিস্ফোরক পোস্ট (Suvendu Adhikari- Dev) করবেন বলে মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, 'ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। ২৩ তারিখ সকালে ঘাটালের প্রার্থীর সম্পর্কে চঞ্চল্যকর পোস্টের কথা বলেন। শুভেন্দু অধিকারীর দাবি ছিল, তা দেখলে আর ঘর থেকে ওই দিন বেরোবে না। এরপর থেকে জনমানসে কৌতূহল তৈরি হয়। দেব সম্পর্কে কী এমন পোস্ট করবেন বিজেপি নেতা?

  • Suvendu Adhikari- Dev: পোস্ট করলন ডায়েরির পাতা

সেই মতো এদিন সকালে শুভেন্দু অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ডায়েরি পাতা পোস্ট (Suvendu Adhikari- Dev) করেন। যেখানে উপরে লেখা 'দেবের কীর্তি'। সেখানে বেশ কিছু হিসাব দেওয়া রয়েছে। শুভেন্দু অধিকারী লেখেন, এনামুল হকের ভাইয়ের কাছ থেকে ২০১৬ সালে দু'দফায় ২৫ লাখ করে ৫০ লাখ নিয়েছিলেন দেব। এমনকি পোস্ট করা এনামুলের ডায়েরিতে অভিনেতাকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ রয়েছে। ইডি জিজ্ঞাসাবাদ শুরু করার পর টাকা ফেরত দিয়েছেন দেব। তবে সিনেমা করতে গরু পাচারের টাকা দেব নিয়েছিলেন তা স্বীকার করতে হবে বলেও পোস্টে উল্লেখ নন্দীগ্রামের বিধায়কের।

  • Suvendu Adhikari- Dev: ''ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না''

পালটা তোপ (Suvendu Adhikari- Dev) দেগেছেন অভিনেতা দেবও। শুভেন্দু অধিকারীর পোস্টকে শেয়ার করে অভিনেতা লিখছেন, 'আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না'। পাশাপাশি আরও লিখছেন, '' হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে।ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইলো কথা গরু চুরির টাকা,তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন,তাহলে উনিও....''

  • Suvendu Adhikari- Dev: যা বলছেন হিরণ

এই প্রসঙ্গে হিরণের দাবি, এই বিষয়ে বারবার প্রমাণ চাইছিলেন, তিনি গরু পাচারের সঙ্গে জুক্ত কিনা। আজ তো সব সামনে চলে এলো। ওনার এবার সিনেমা করা থেকে সরে আসা উচিৎ বলে দাবি ঘাটালেন বিজেপি প্রার্থীর। এই প্রসঙ্গে তাঁর দাবি, প্রমাণ করতে পারলে উনি সিনেমা করবেন না বলেই জানিয়েছিলেন। আর সেজন্য এই দাবি। যদিও দেব বিষয়টিকে কোনও প্রমাণ বলে মানতে নারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+